আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুম্বইয়ে ব্যবসায়ী খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড গ্যাংস্টার ছোটা রাজনের

নিজস্ব প্রতিনিধিঃ ব্যবসায়ী খুনের মামলায় নাম জড়িয়েছিল গ্যাংস্টার ছোটা রাজনের। ২০০১ সালে  মুম্বইয়ের হোটেল ব্যবসায়ী জয়া শেট্টি হত্যাকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। বৃহস্পতিবার গ্যাংস্টার ছোটো রাজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল মুম্বইয়ের বিশেষ আদালত। এরফলে আরও চাপ বাড়ল কুখ্যাত গ্যাংস্টারের।  

মধ্য মুম্বইয়ের গামদেবীতে গোল্ডেন ক্রাউন হোটেলের মালিক ছিলেন জয়া শেঠি। ২০০১ সালের ৪ মে হোটেলের দোতলায় রাজনের নেতৃত্বে দুই সদস্য মিলে জয়াকে খুন করা হয়। জানা গিয়েছে, ছোট রাজনকে টাকা না দেওয়ায় জয়া খুন হয়। সেইসময় হোটেল ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে পুলিশ হত্যার মামলাটি নথিভুক্ত করেছিল।  অভিযোগের ভিত্তিতে  রাজনের বিরুদ্ধে তোলাবাজি ও সংশ্লিষ্ট অপরাধের জন্য বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছিল।

উল্লেখ্য, ২০১৫ সালে ইন্দোনেশিয়া থেকে গ্রেফতার করা হয়েছিল  ডন দাউদ ইব্রাহিমের প্রাক্তন সঙ্গী  ছোটা রাজন। এরপর থেকে তিনি তিহার জেলেই রয়েছেন। রাজনের বিরুদ্ধে  খুন, তোলাবাজি সহ একাধিক মামলা দায়ের হয়েছে।  ভারতে আসার পরেই সাংবাদিক জ্যোতির্ময় দে হত্যাকাণ্ডের ঘটনায় ছোটা রাজনের যাবজ্জীবন সাজা হয়েছিল। আর এবার জয়া শেঠি হত্যাকাণ্ডে তাঁর ফের যাবজ্জীবন কারাদণ্ড হল।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ ফলোয়ার্স থাকা ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, হাড়হিম ঘটনা

তামিলনাডুতে ফের বাজিমাত স্ট্যালিনের, দাগ কেটেছেন বিজয়-ও, বলছে বুথফেরত সমীক্ষা

ঈশ্বরের আপন দেশে পালাবদল, সিপিএমকে হটিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস

অসমে ৮৮-১০০ আসনে জিতে ফের ফিরছে বিজেপি সরকার, আভাস বুথফেরত সমীক্ষায়

দিল্লি পুরসভার মেয়র পদ দখল বিজেপির, ভোটে গরহাজির আপ কাউন্সিলররা

‘প্রকৃতি ও আদিবাসীদের বিরুদ্ধে অপরাধ’, কেন্দ্রের গ্রেট নিকোবর প্রকল্প নিয়ে সরব রাহুল গান্ধি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ