গ্যাংস্টার আতিক হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তের আর্জি শুনবে সুপ্রিম কোর্ট

একইসঙ্গে আবেদনে উত্তরপ্রদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্যও তদন্তের আর্জি জানানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্যাংস্টার (Gangster) আতিক আহমেদ (Atiq Ahmed) এবং তাঁর ভাই আশরাফ আহমেদ উত্তরপ্রদেশ পুলিশের ঘেরাটোপে থাকাকালীন খুন হয়েছেন। সেই হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তের জন্য আবেদন জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই আবেদনের শুনানি শুনতে রাজি হল সর্বোচ্চ আদালত। আগামী ২৪ এপ্রিল সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এই আবেদনের শুনানি হবে বলে জানা গিয়েছে। একইসঙ্গে আবেদনে উত্তরপ্রদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্যও তদন্তের আর্জি জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশনে আতিক এবং আশরাফের খুনের তদন্তের জন্য একটি  বিশেষজ্ঞ কমিটি গড়ার আবেদন করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল ডিরেক্টর জেনারেলের একটি বিবৃতি অনুযায়ী ২০১৭ সাল থেকে উত্তরপ্রদেশে ১৮৩টি এনকাউন্টারের ঘটনা ঘটেছে। আতিক এবং আশরাফের খুনের ঘটনা-সহ সমস্ত এনকাউন্টারের তদন্তের জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন করা হোক।

প্রসঙ্গত শনিবার রাতে পুলিশি ঘেরাটোপে গ্যাংস্টার আতিক আহমেদ (Atiq Ahmed) এবং তাঁর ভাই আশরাফ আহমেদককে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। ওইদিন উত্তর প্রদেশের প্রয়াগরাজে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলবন্দি আতিক ও তাঁর ভাইকে নিয়ে যাওয়ার সময় খুব কাছ থেকে গুলি করে দুষ্কৃতীরা। আততায়ীরা সাংবাদিকের ছদ্মেবেশে এসেছিল।  আতিক ও আশরাফের খুনের দু দিন আগে আতিকের ছেলে আসাদকে গুলি করে হত্যা করে উত্তরপ্রদেশ পুলিশ।

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে