চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শেয়ারবাজারে ধস, একদিনেই ৬৬ হাজার কোটি খোয়ালেন গৌতম আদানি

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সাম্প্রতিককালের মধ্যে বুধবার সবচেয়ে পতনের সাক্ষী থাকল শেয়ারবাজার। একদিনেই ৯০৬ সূচক কমেছে সেনসেক্স। আর নিফটি কমেছে ৩৩৮ পয়েন্ট। বিনিয়োগকারীদের পকেট থেকে কয়েক ঘন্টায় গায়েব হয়ে গিয়েছে ১৩ লক্ষ কোটি টাকার বেশি। শেয়ারবাজারে ধসে বড়সড় ক্ষতির মুখে পড়েছেন দুই শীর্ষ ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও মুকেশ আম্বানি। তার মধ্যে আদানি ৬৬ হাজার কোটির বেশি টাকা খুঁইয়েছেন। আর মুকেশ আম্বানি খুঁইয়েছেন ৩০ হাজার কোটি টাকার বেশি সম্পদ। বাজার বিশেষজ্ঞদের মতে, নির্বাচনী বন্ড নিয়ে প্রকৃত তথ্য সামনে আসার পরে আরও বড়সড় ক্ষতির মুখে পড়থে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ঘনিষ্ঠ’ দুই  গুজরাতি ব্যবসায়ী।

এদিন গৌতম আদানির মালিকানাধীন আদানি গ্রিন এনার্জি সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে। সংস্থার শেয়ারমূল্য এক ধাক্কায় ৮.৩৩ শতাংশ হ্রাস পেয়েছে। ওই সংস্থার প্রতি শেয়ারের মূল্য কমেছে ১৫৮ টাকার বেশি। আদক্ষানি এন্টারপ্রাইজেসের শেয়ারমূল্য কমেছে ২১২ টাকা ৭০ পয়সা। আদানি টোটালের শেয়ারমূল্য কমেছে ৯.১৪ শতাংশ বা ৮৮ টাকা ২০ পয়সা। ফোর্বসের বিলিওনিয়ার ইনডেক্স অনুযায়ী, এদিন শেয়ারবাজারে বিপুল ক্ষতির মুখে পড়ে ৮ বিলিয়ন ডলারের মতো সম্পদ খুঁইয়েছেন গৌতম আদানি।

এদিন শেয়ারবাজারে ধসে সম্পদ খোয়ানোর হাত থেকে রেহাই পাননি মুকেশ আম্বানিও। তার মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারমূল্য কমেছে ২.৬৩ শতাংশ। অর্থা‍ৎ প্রতি শেয়ারের দাম কমেছে ৭৭.৬৫ টাকা। জিও ফিনান্সিয়াল সার্ভিসের শেয়ারও ভরাডুবির মুখে পড়েছে। একদিনেই ৯.২৪ শতাংশ কমেছে শেয়ারের দাম। আর রিলায়েন্সের একাধিক সংস্থার শেয়ারমূল্যে ধস নামায় একদিনেই ৩.২ বিলিয়ন ডলারের সম্পদ খুঁইয়েছেন ধীরুভাই পুত্র।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ