Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লিতে আজ বিপিন রাওয়াতের শেষকৃত্য

বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁদের কফিনবন্দি দেহ দিল্লি পৌঁছায়। রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, এবং তিন সেনা প্রধান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়েছিল সেনাবাহিনীর Mi-17V5 হেলিকপ্টার। বুধবার ওই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ভারতীয় সেনার সর্বাধিনায়ক (CDS) জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা-সহ ১১ জন জওয়ান। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁদের কফিনবন্দি দেহ দিল্লি পৌঁছায়। রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, এবং তিন সেনা প্রধান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ অর্থাৎ শুক্রবার জেনারেল বিপিন রাওয়াতের শেষকৃত্য অনুষ্ঠিত হবে শুক্রবার দিল্লি ক্যান্টনমেন্ট এলাকায়।

সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত জেনারেল বিপিন রাওয়াতের মরদেহ শায়িত থাকবে তাঁর ৩, কামরাজ মার্গের বাসভবনে। সেখানে সাধারণ মানুষ ও অনুরাগীরা তাঁকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবেন। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, এরপর বেলা সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত সেনাবাহিনীর আধিকারিক ও জওয়ানরা শেষ শ্রদ্ধা জানাবেন তাঁদের সর্বাধিনায়ককে। এরপর বেলা ২টো নাগাদ শুরু হবে শেষযাত্রা। দিল্লি পুলিশ জানিয়েছে, বাড়ি থেকে সস্ত্রীক বিপিন রাওয়াতের মরদেহ দিল্লি ক্যান্টনমেন্ট পৌঁছবে রাজাজি মার্গ, তিনমূর্তি চক, ১১ মূর্তি, সর্দার প্য়াটেল মার্গ ও ধৌলা কুঁয়া হয়ে। অপরদিকে, ব্রিগেডিয়ার লখবিন্দার সিং লিড্ডার-সহ চপার দুর্ঘটনায় নিহত অন্যান্য জওয়ানদের শেষকৃত্য সম্পন্ন হবে সকাল সাড়ে ৯টা নাগাদ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাঁদের শেষকৃত্যে যোগ দেবেন।

সবচেয়ে বেশি ভোট পেয়ে রাজ্যে প্রথম মাটিগাড়া-নক্সালবাড়ি আসনের বিজেপি প্রার্থী, দ্বিতীয়-তৃতীয় কারা?

তাপপ্রবাহে বাড়ছে নীরব স্বাস্থ্যসঙ্কট, সতর্ক করলেন চিকিৎসকেরা

লাইভ ম্যাচে জয় শ্রী রাম! পকেট থেকে চিরকুট বের করে কী বার্তা দিলেন আইপিএল ক্রিকেটার?

হস্টেলের রুমে নারকীয় নির্যাতন! বন্ধুরা মিলে যা করলেন তরুণীর সাথে..ভাইরাল ভিডিও

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো

আসানসোল দক্ষিণ থানার ওসিকে ক্লোজ, দায়িত্বে বিশ্বজিৎ মুখোপাধ্যায়

হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

নেইমারের বিরুদ্ধে সতীর্থকে মারধরের অভিযোগ, বিশ্বকাপে জায়গা পাওয়া ঘিরে বাড়ল অনিশ্চয়তা

বেলেঘাটায় বাড়ির বাইরে উদ্ধার তৃণমূল কর্মীর দেহ

কান চলচ্চিত্র উৎসব-এ ফিরছেন আলিয়া ভাট, রেড কার্পেটে থাকবেন ঐশ্বর্য-করনসহ ভারতীয় তারকারা