ভিডিও গেম নিয়ে বিবাদের জেরে বন্ধুর হাতে খুন হল কিশোরকে, গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: ভিডিও গেম খেলা নিয়ে সামান্য বচসা মুহূর্তে রক্তাক্ত সংঘর্ষে পরিণত হয়ে প্রাণ কেড়ে নিল এক কিশোরের। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের লোনি বর্ডার থানা এলাকায় ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে ১৬ বছর বয়সি ফয়জানের। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এবং শোকে ভেঙে পড়েছে মৃতের পরিবার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মূলত ফিরোজাবাদের বাসিন্দা নাঈম তার স্ত্রী জয়নাব ও পাঁচ সন্তানকে নিয়ে লোনির আর্য নগর কলোনিতে ভাড়া থাকতেন। বুধবার বিকেলে ফয়জান কাছাকাছি নাইপুরা কলোনির একটি ভিডিও গেমের দোকানে খেলতে যায়। সেখানে উপস্থিত কয়েকজন যুবকের সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে তার কথাকাটাকাটি শুরু হয়।

আরও পড়ুন: ‘৩-৬ মাস বাঁচবেন’, ক্যান্সার ধরা পড়ার পরেই যুবরাজ সিংহকে জানিয়েছিলেন চিকি‍ৎসক

প্রত্যক্ষদর্শীদের দাবি, তর্ক দ্রুত হাতাহাতিতে গড়ায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ, সেই সময় এক যুবক ধারালো অস্ত্র দিয়ে ফয়জানের পেটে আঘাত করে। গুরুতর জখম অবস্থায় কিশোরটি মাটিতে লুটিয়ে পড়ে। হামলার পর অভিযুক্তরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন এবং আহত ফয়জানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে দিল্লির জিটিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর লোনি বর্ডার থানার পুলিশ তদন্ত শুরু করেছে। অঙ্কুর বিহারের এসিপি জ্ঞান প্রকাশ রাই জানিয়েছেন, ভিডিও গেমের দোকানে শুরু হওয়া বিবাদের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে এই মামলায় দুই নাবালককে আটক করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চলছে। নিহতের পরিবার ঘটনার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে। পুলিশ আশ্বাস দিয়েছে, পলাতক অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে। 

বর্ষায় বাড়ছে চোখের সংক্রমণ! জেনে নিন কোন লক্ষণ দেখলেই দ্রুত সতর্ক হবেন

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

৮,০০০mAh ব্যাটারি ও স্ন্যাপড্রাগন প্রসেসর-সহ লঞ্চ হবে নতুন POCO M8 Power 5G

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

হোটেল থেকে ‘রহস্যজনকভাবে উধাও’ কমনওয়েলথে অংশ নেওয়া পাকিস্তানি বক্সার

সঠিক সময়ে স্কুলে মিড ডে মিল পৌঁছতে আট দফা নির্দেশিকা জারি নবান্নের

তারেকের সঙ্গে মার্কিন নৌবহর কমান্ডারের বৈঠক, দিল্লির জন্য অশনিসঙ্কেত?

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে কড়া পদক্ষেপ, সংবাদমাধ্যমকে হুমকি তারেকের উপদেষ্টার

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের

১৩ বছর বয়সী মায়ের কোলেই থাকবে ৭ মাসের শিশু