বিয়ে নিয়ে অশান্তি, ৭০ ফুট উঁচু সেতু থেকে গঙ্গায় ঝাঁপ তরুণীর, বেঁচে গেলেন কী?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই বিয়ে। তারআগেই ৭০ ফুঁট উঁচু ওভারব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে  আত্মহত্যার চেষ্টা করলেন ২৭ বছরের এক তরুণী । এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের হাপুরের গড়মুক্তেশ্বরে । সেখানকার এক ওভারব্রিজ থেকে লাফ মেরে আত্মহত্যার চেষ্টা করেন তরুণী। তবে সেইসময় নদীতে ছিলেন বেশ কয়েকজন ডুবুরি। আর তাদের তৎপরতায় তাঁর  প্রাণ বাঁচাল ।

গড়মুক্তেশ্বরের ব্রজঘাটের বাসিন্দা ছিলেন ওই তরুণী। পরিবারে বিবাদের জন্য   তাই বাড়ি থেকে পালিয়ে গঙ্গার ওপর ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে । জানা গিয়েছে, আগামী ১৬ জানুয়ারি ওই তরুণীর বিবাহ ছিল । আর তা নিয়ে পরিবারের সঙ্গে তার চলছিল মতনৈক্য। সেইজন্য আত্মহত্যার চেষ্টা করেন। ইতিমধ্যেই তরুণীর গঙ্গায় ঝাঁপ দেওয়ার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ।

এই প্রসঙ্গে গড়মুক্তেশ্বর কোতোয়ালির ইনচার্জ ইন্সপেক্টর নীরজ কুমার জানিয়েছেন, তীর্থ নগর গড়মুক্তেশ্বরের ওভারব্রিজ থেকে তরুণীর  গঙ্গা নদীতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছেন । তবে গঙ্গায় জল কম থাকায় তিনি ডুবতে পারেনি ।  স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করা হয় ।   সঙ্গে সঙ্গে তরুণীর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে । একথায় বলা যায়,নাবিকদের তৎপরতায় এদিন প্রাণে বাঁচান গেল ২৭ বছরের তরুণীকে ।

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের