যাত্রী ফেলে রাখার ঘটনায় ক্ষমাপ্রার্থী গো ফার্স্ট, এক বছর ফ্রি রাইড

বিবৃতি জারি করে ক্ষমা প্রার্থনা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: যাত্রীদের বিমানবন্দরে ফেলে রেখে গন্তব্যে উড়ানের পাড়ি দেওয়ার ঘটনায় গো ফার্স্ট এয়ার নিঃশর্তে ক্ষমা চেয়ে নিল। যাদের রেখে বিমান গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়,  সংস্থার তরফ থেকে তাদের এক বছরের জন্য় ফ্রি-রাইডের ঘোষণা করা হয়েছে। 

যাত্রীদের বিমানবন্দরে রেখে গন্তব্যের উদ্দেশ্যে উড়ানের রওনা দেওয়ার ঘটনাটি ঘটে  সোমবার। G8 116 বিমানটির বেঙ্গালুরু থেকে দিল্লি আসছিল। বিমান ছাড়ার কথা ছিল সকাল সাড়ে ছয়টা। নির্দিষ্ট সময়েই বিমান দিল্লির পথে পাড়ি দেয়। যদিও সেই সময় বেঙ্গালুরু বিমানবন্দরে ৫৫ জন যাত্রী ছিলেন।  ঘটনায় যাত্রীরা রীতিমতো হতবাক হয়ে পড়েন। সোশ্যাল মিডিয়ায় বইতে শুরু করে অভিযোগের স্রোত।  ৫৫ জন যাত্রীর মধ্য়ে দুইজন বিমানের টিকিটের দাম ফেরত চায়। বাকিরা অন্য বিমানে চড়ে দিল্লি পৌঁছয়।  

জানা গিয়েছে, ঘটনায় কেন্দ্রীয় অসামরিক পরিবহন চলাচল মন্ত্রক গো ফার্স্ট  -কে শোকজ নোটিশ পাঠায়। ঘটনার দিন কী হয়েছিল, কেনই বা ওই জনা পঞ্চাশ যাত্রীকে বিমানবন্দরে রেখে উড়ান গন্তব্যে পাড়ি দেয়, সে বিষয়ে  জানতে চাওয়া হয়েছিল।

উডা়নযাত্রীদের একাংশের মতে, নিয়মানুবর্তিতা রক্ষা করতে গিয়ে বিষয়টা যে বাড়াবাড়ি হয়ে গিয়েছে, সেটা আন্দাজ পেয়েছে গো ফার্স্ট। সে কারণে তাড়াতাড়িত তারা বিবৃতি জারি করে ক্ষমা-প্রার্থনা চেয়ে নিয়েছে। সেই সঙ্গে ৫৩ জন যাত্রীর এক বছরের জন্য ফ্রি-রাইডের ব্যবস্থা করে দিয়েছে।  আগামীদিনে এই ঘটনা ঘটে কি না সেটাই দেখার। 

আরও পড়ুন যাত্রীদের রেখেই গন্তব্যের পাড়ি দিল বিমান

 

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর