পুজোর মুখে সুখবর, দুধ-দই-আইসক্রিমের দাম কমাল মাদার ডেয়ারি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : পুজোর মুখে গ্রাহকদের জন্য বড় সুখবর। অগ্নিমূল্যের বাজারে বাঁচবে সংসার খরচ। কারণ মাদার ডেয়ারি মঙ্গলবার জানিয়েছে সরকার জিএসটি হ্রাস করার কারণে  তাদের সংস্থা দুগ্ধজাত ও খাদ্যপণ্যের দাম কমাচ্ছে। দেশজুড়ে জনপ্রিয় এই ব্র্যান্ডটি ঘোষণা করেছে হ্রাস হওয়া পণ্যের নতুন দাম ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদার ডেইরি তাদের ১ লিটার টোনড টেট্রা প্যাক দুধের দাম ৭৭ টাকা থেকে কমিয়ে ৭৫ টাকা করেছে। এর পাশাপাশি ঘি, পনির, মিল্কশেকের মতো গুরুত্বপূর্ণ দুগ্ধজাত পণ্যের দামও কমানো হয়েছে। GST ৫-১৮ শতাংশ থেকে ০-৫ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। দাম কমানোর ফলে এখন থেকে গ্রাহকরা  ৫০০ গ্রাম মাখন যেখানে ৩০৫ টাকায় কিনতেন সেটার দাম পড়বে  ২৮৫ টাকা। 

একইভাবে মাদার ডেয়ারির আইসক্রিম এবং প্রক্রিয়াজাত খাবারও আরও সাশ্রয়ী হয়েছে। চকো ভ্যানিলা কোন এবং কেসর পিস্তা কুলফির মতো আইসক্রিমের দাম ৫-১০ টাকা কমেছে, অন্যদিকে ফ্রজেন ফ্রেঞ্চ ফ্রাই, আলু টিক্কি এবং প্যাকেটজাত নারকেলের জলের মতো পণ্যের দাম ৫ থেকে ১৫ টাকা কমেছে। মাদার ডেয়ারির ম্যানেজিং ডিরেক্টর মনীশ ব্যান্ডলিশ বলেছেন, সাম্প্রতিক সময়ে দুগ্ধ এবং প্রক্রিয়াজাত খাদ্য পণ্যে  বিস্তৃত পরিসরে জিএসটি হ্রাস একটি প্রগতিশীল পদক্ষেপ। এই পদক্ষেপের ফলে উচ্চ-মানের প্যাকেজযুক্ত পণ্য ক্রয়ের আরও গ্রাহক বৃদ্ধি পাবে বলে আশাবাদী তিনি।  তবে নিত্য ব্যবহার্য প্যাকেটের দুধের দাম  কমবে না কারণ প্যাকেটজাত দুধের দাম জিএসটি করের আওতার বাইরে ছিল। মাদার ডেয়ারির তরফে জানানো হয়েছে, “প্রতিদিনের লিপ্যাক দুধ (ফুল ক্রিম, টোনডক, গরুর দুধ, ইত্যাদি) জিএসটি করের আওতাধীন ছিল না। সেই ছাড় এখনও রয়েছে। ফলে ২২ সেপ্টেম্বর থেকে মাদর ডেয়ারির নিত্য ব্যবহার্য প্যাকেটজাত দুধের দামে কোনও হেরফের হবে না।”  

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানাললেন প্রধানমন্ত্রী মোদি

একঘেয়ে মিষ্টি খেতে খেতে ক্লান্ত? খুব সহজেই বানিয়ে ফেলুন লাউয়ের শাহি রাবড়ি

আলুর পদে ভিন্নতা আনতে চান? বানিয়ে ফেলুন তুরস্কের জনপ্রিয় আলুর স্যালাড

যেখান থেকে হামলা হবে, সেখানেই যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

সব্জির দাম আকাশছোঁয়া, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাজারে বাজারে অভিযান ইবি’র

স্নান করে রান্নাঘরে প্রবেশ করছেন তো? এই নিয়ম না মানলে রুষ্ট হবেন মা অন্নপূর্ণা

বাংলাদেশের সিনেমাতে অভিষেক মধুমিতার, ‘গুলশানের চামেলী’র মহরতে নজর কাড়লেন অভিনেত্রী

রবিবারের ছুটিতে বাধা ভারী বৃষ্টি! একাধিক জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

‘DM আঙ্কেল, আমার একটা উপকার করবেন?’ খুদে ছাত্রীর আবেদনে নড়েচড়ে বসল প্রশাসন

বাবার আত্মহত্যার ঘটনা রেকর্ড করল ছেলে, সাহায্যের জন্য চিৎকার স্ত্রীয়ের!

রবির সকালে মর্মান্তিক দুর্ঘটনা, মন্দিরবাজারে বাস উলটে মৃত কন্ডাক্টর, জখম বহু