চালক ছাড়াই একশো কিলোমিটার বেগে ছুটল মালগাড়ি, তারপর…

Share:

নিজস্ব প্রতিনিধি : চালক ছাড়া মেট্রো চালানোর চিন্তাভাবনা শুরু করেছে রেল। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যে এই ধরনের ঘটনা যে এত তাড়াতাড়ি ঘটে যাবে, তা হয়ত কল্পনাও করতে পারেননি রেল কর্তৃপক্ষ। চালক ছাড়াই একশো কিলোমিটার বেগে ছুটতে শুরু করে মালগাড়ি। শেষ পর্যন্ত মালগাড়িটিকে গুঁড়ি, স্লিপার ফেলে থামানো হয়।

জম্মু কাশ্মীরের কাঠুয়া রেলস্টেশনে মালগাড়িটিকে দাঁড় করিয়ে চালক নেমে গিয়েছিলেন। ট্রেনের ইঞ্জিন চালু ছিল। ট্রেন থেকে নামার আগে চালক হ্যান্ড ব্রেক টানতে ভুলে গিয়েছিলেন। এরপরে মালগাড়িটি ধীরে ধীরে চলতে শুরু করে। একের পর এক স্টেশন পেরোতে থাকে মালগাড়িটি। চালক ছাড়াই মালগাড়িটি গতি বাড়িয়ে ছুটতে শুরু করে। এরপর পাঁচটি স্টেশন চালক ছাড়াই এগিয়ে যায় মালগাড়িটি। শেষ পর্যন্ত পাঞ্জাবের উঁচি বসসি স্টেশনে থামানো হয় মালগাড়িটিকে। আধিকারিকরা জানিয়েছেন, মালগাড়িটিকে গাছের গুঁড়ি ও স্লিপার দিয়ে থামানো হয়।

রেল সূত্রে খবর, রবিবার সকাল ৭টা ১০ মিনিটে মালগাড়িটিকে দাঁড় করানো ছিল। মালগাড়িটিতে ৫৩টি ওয়াগান ছিল। চালক ছাড়াই মালগাড়িটি কাশ্মীর থেকে ৮৪ কিলোমিটার চলে আসে। জানা যাচ্ছে, চালক ও সহ চালক যখন মালগাড়ি থেকে নেমে চা খেতে গিয়েছিল, তখনই মালগাড়িটি এগিয়ে যায়। তবে গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে রেল। চালকের মালগাড়ি চালানোর ক্ষেত্রে কোনও গাফিলতি রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে রেল। এখনও পর্যন্ত ঠিক কী কারণে এই ধরনের ঘটনা ঘটেছে, তা অবশ্য রেলের তরফে স্পষ্ট করা হয়নি।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ