বিমানে হট্টগোল ও পুলিশ-নার্সকে মারধরের অভিযোগে গ্রেফতার ‘লিগ্যাল ব্লন্ড’-খ্যাত অভিনেত্রী সেলমা

Share:

নিজস্ব প্রতিনিধি: লস অ্যাঞ্জেলেস থেকে নিউইয়র্ক যাওয়ার পথে দুই ফ্লাইট অ্যাটেনডেন্টকে মারধরের অভিযোগে গ্রেফতার প্রখ্যাত অভিনেত্রী সেলমা ব্লেয়ার। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে পুলিশ এবং একজন নার্সকেও মারধরের অভিযোগ উঠেছে। এই অভিনেত্রী মুলত ‘লিগ্যাল ব্লন্ড’ এবং ‘ক্রুয়েল ইনটেনশন’-এর মতো সুপারহিট ছবিতে অভিনয়ের জন্যে বিশেষভাবে খ্যাত।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রের খবর, রবিবার (১১ অক্টোবর) লস অ্যাঞ্জেলস থেকে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার সময়ে ডেল্টা এয়ার লাইন্সের বিমানে বিশৃঙ্খলার সৃষ্টি করেন সেলমা। মাঝ আকাশেই দুই ফ্লাইট অ্যাটেনডেন্টের উপর হামলা চালান তিনি, যার ফলে তাঁরা গুরুতর আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমানের মধ্যেই অভিনেত্রীকে আটক করা হয়। এরপর নিউইয়র্ক বিমানবন্দরে নামতেই তাঁকে হেফাজতে নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে সেখান থেকে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশে অ্যাম্বুলেন্সে তোলা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্ট্রেচারে বেঁধে রাখা অবস্থাতেই তিনি হাত-পা ছুড়তে থাকেন। পোর্ট অথরিটি পুলিশ অফিসারের মাথায় একাধিকবার লাথি মারেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর এক নার্সের বুকে লাথি মারেন বলে অভিযোগ। যার ফলে নার্স গুরুতর আহত হন।

বর্তমানে সেলমার বিরুদ্ধে দ্বিতীয় ডিগ্রির শারীরিক নির্যাতনের মামলা রুজু করা হয়েছে। তবে পরে তাঁকে নিউ ইয়র্কের কুইন্স আদালতে পেশ করা হলে বিচারক ২০,০০০ মার্কিন ডলার নগদের বিনিময়ে জামিন দেন। পরবর্তী শুনানি জানুয়ারিতে। তবে তাঁকে আক্রান্ত নার্সের থেকে দূরে থাকতে বলা হয়েছে। জামিন পাওয়ার পর অভিনেত্রীর আইনজীবীরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এটি কোনও উদ্দেশ্যপ্রণোদিত হামলা ছিল না। কাজের অতিরিক্ত চাপ, ফ্লাইটের উচ্চতা এবং বিমানের ভিতরে তাঁর মাথায় চোট লাগার কারণে তিনি দিশেহারা হয়ে পড়েছিলেন। তাই এই অপরাধটি ঘটিয়ে ফেলেছেন। তবে বিমানে ব্লেয়ারের সমস্যা এটাই প্রথম নয়।

২০১৬ সালে, কানকুন থেকে লস অ্যাঞ্জেলেস যাওয়ার পথে এতিনি মানসিক ভারসাম্য হারিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করেছিলেন। পড়ে ব্লেয়ার ক্ষমা চেয়ে বলেছিলেন যে, তিনি ওষুধের সঙ্গে মদ্যপানের কারণে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। ২০০৮ সালে তিনি ‘মাল্টিপল স্ক্লেরোসিস’ (MS) নামক স্নায়ুরোগে আক্রান্ত হয়েছিলেন। ১৯৯৯ সালের ‘ক্রুয়েল ইনটেনশনস’, ২০০১ সালের ‘লিগ্যালি ব্লন্ড’ এবং ২০০৪ সালের ‘হেলবয়’-এর মতো চলচ্চিত্রে ব্লেয়ার প্রধান চরিত্রে অভিনয় করার জন্যে তিনি পরিচিত। 

মিলল না জামিন, দুর্গাপুজোতে জেলেই থাকতে হবে সুজিত বসুকে

পাকিস্তানের পঞ্জাব প্রদেশে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ৫ জনের মৃত্যু, আহত ৩০

রেলযাত্রীদের জন্য সুখবর, শান্তিপুর-কৃষ্ণনগর রুটে চলবে বিশেষ EMU লোকাল,জানুন সময়সূচী

জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে নিহত ১, গুরুতর জখম ৪

শেষ বয়সে বৃদ্ধ বাবা-মা’য়ের সঙ্গী হতে মাইক্রোসফটের কোটি টাকার চাকরি ছাড়লেন যুবক

স্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য, প্রতিশোধ নিতে দুই বন্ধুর সঙ্গে যা করল স্বামী….

মহিলার গায়ে বিয়ার পড়ে যাওয়ার জেরে পিটিয়ে খুন যুবককে! দিল্লির নাইটক্লাবে ভয়ংকর কাণ্ড

নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্তর মন্তরে বিক্ষোভ, আটক আরশোলাদের নেতা সৌরভ-আশুতোষ

ভার্চুয়াল নয়, এবার সরাসরি মণ্ডপে মুখ্যমন্ত্রী! পুজো উদ্বোধনে মঙ্গলে কোন কোন জেলায় যাচ্ছেন শুভেন্দু?

পুজোর মুখে বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তমী থেকে দশমী কেমন থাকবে বাংলার আবহাওয়া?

‘আমেরিকার সঙ্গে চুক্তি করতে চায় ইরান’, ট্রাম্পের নয়া মন্তব্যে শুরু চর্চা

চিকিৎসাধীন অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে বন্দির অস্বাভাবিক মৃত্যু, উঠছে একাধিক প্রশ্ন

রামলীলা মেলার টাকা নিয়ে বচসার সময় চলল এলোপাথাড়ি গুলি! মৃত দুই ভাই-সহ ৩

হয়েছে অস্ত্রোপচার! হাসপাতাল থেকে ছবি পোস্ট বাটলারের, কবে ফিরবেন ২২ গজে?