শেষ বয়সে বৃদ্ধ বাবা-মা’য়ের সঙ্গী হতে মাইক্রোসফটের কোটি টাকার চাকরি ছাড়লেন যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: কোটি কোটি টাকার প্যাকেজ, বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি সংস্থায় সম্মানজনক পদ, কৃত্তিম বুদ্ধিমত্তার দুনিয়ায় গুরুত্বপূর্ণ কাজের সব দায়িত্ব ছিল তাঁর হাতের মুঠোয়। অথচ জীবনের এই সাফল্যের মাঝপথেই সম্পূর্ণ অন্য এক সিদ্ধান্ত নিলেন তিনি। কেরিয়ারের শীর্ষে থাকা অবস্থাতেই ছেড়ে দিলেন মাইক্রোসফটের গুরুত্বপূর্ণ দায়িত্ব। ২৩ বছরের কর্মজীবনে ইতি টেনে এবার দেশে ফিরতে চান এই ভারতীয় প্রযুক্তিবিদ। কিন্তু কেন? এর নেপথ্যে রয়েছে এমন এক কারণ, যা ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের মন।

মাইক্রোসফটের ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট কেশবন শানমুগম (Kesavan Shanmugam) দীর্ঘ ২৩ বছর কাজ করার পর অবসরের ঘোষণা করেছেন। তবে কর্মজীবন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের পিছনে পেশাগত কোনও ব্যর্থতা কিংবা কাজের প্রতি অনীহা নেই। বরং পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিশেষ করে ভারতে থাকা বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে চান কেশবন। নিজের অবসরের খবর জানিয়ে লিঙ্কডইনে একটি আবেগঘন পোস্ট করেন কেশবন। সেখানে তিনি জানান, মাইক্রোসফটে ২৩ বছরের কর্মজীবন শেষ করে এবার অবসর নিচ্ছেন। ভারতে থাকা বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে চান কেশবন। তাঁর কথায়, এক্সেল কোপাইলটের মতো আকর্ষণীয় প্রকল্প এবং সংস্থার প্রতিভাবান সহকর্মীদের ছেড়ে আসা মোটেই সহজ সিদ্ধান্ত ছিল না। দীর্ঘদিনের কর্মজীবনে অনেক স্মৃতি ও অভিজ্ঞতা জমা হয়েছে। তবুও পরিবার ও বন্ধুদের জন্য নিজের সময়টুকু বরাদ্দ করাকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। মাইক্রোসফটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি দীর্ঘ যাত্রায় পাশে থাকা প্রত্যেক সহকর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন: মহিলার গায়ে বিয়ার পড়ে যাওয়ার জেরে পিটিয়ে খুন যুবককে! দিল্লির নাইটক্লাবে ভয়ংকর কাণ্ড

কেশবনের অবসরের সিদ্ধান্ত আরও বেশি আলোচনায় এসেছে কারণ, তিনি এমন এক সময়ে সংস্থা ছাড়ছেন যখন বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI নিয়ে ব্যাপক প্রতিযোগিতা চলছে। মাইক্রোসফটের একাধিক গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বিশেষ করে Excel Copilot এবং Agentic AI সিস্টেম তৈরির কাজে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই পরিস্থিতিতে প্রযুক্তির দুনিয়ায় নিজের অবস্থান আরও মজবুত করার সুযোগ থাকা সত্ত্বেও তাঁর অবসরের সিদ্ধান্ত অনেককেই অবাক করেছে। কেশবনের পোস্ট প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে প্রশংসার বন্যা বয়ে যায়। বহু মানুষ তাঁর সিদ্ধান্তকে সাহসী ও অনুপ্রেরণাদায়ক বলে উল্লেখ করেছেন। নেটিজেনদের একাংশের মতে, কর্মজীবনে সাফল্য অর্জন গুরুত্বপূর্ণ হলেও পরিবারের পাশে থাকার সুযোগ তার চেয়েও মূল্যবান।

‘সন্ত্রাসী-গণহত্যাকারী’, নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের তোপের মুখে মোল্লা ইউনুস

মিলল না জামিন, দুর্গাপুজোতে জেলেই থাকতে হবে সুজিত বসুকে

পাকিস্তানের পঞ্জাব প্রদেশে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ৫ জনের মৃত্যু, আহত ৩০

রেলযাত্রীদের জন্য সুখবর, শান্তিপুর-কৃষ্ণনগর রুটে চলবে বিশেষ EMU লোকাল,জানুন সময়সূচী

জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে নিহত ১, গুরুতর জখম ৪

বিমানে হট্টগোল ও পুলিশ-নার্সকে মারধরের অভিযোগে গ্রেফতার ‘লিগ্যাল ব্লন্ড’-খ্যাত অভিনেত্রী সেলমা

স্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য, প্রতিশোধ নিতে দুই বন্ধুর সঙ্গে যা করল স্বামী….

মহিলার গায়ে বিয়ার পড়ে যাওয়ার জেরে পিটিয়ে খুন যুবককে! দিল্লির নাইটক্লাবে ভয়ংকর কাণ্ড

নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্তর মন্তরে বিক্ষোভ, আটক আরশোলাদের নেতা সৌরভ-আশুতোষ

ভার্চুয়াল নয়, এবার সরাসরি মণ্ডপে মুখ্যমন্ত্রী! পুজো উদ্বোধনে মঙ্গলে কোন কোন জেলায় যাচ্ছেন শুভেন্দু?

পুজোর মুখে বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তমী থেকে দশমী কেমন থাকবে বাংলার আবহাওয়া?

চিকিৎসাধীন অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে বন্দির অস্বাভাবিক মৃত্যু, উঠছে একাধিক প্রশ্ন

রামলীলা মেলার টাকা নিয়ে বচসার সময় চলল এলোপাথাড়ি গুলি! মৃত দুই ভাই-সহ ৩

হয়েছে অস্ত্রোপচার! হাসপাতাল থেকে ছবি পোস্ট বাটলারের, কবে ফিরবেন ২২ গজে?