ভারতে নিষিদ্ধ হতে চলেছে ক্রিপ্টোকারেন্সি, সংসদে বিল আনবে সরকার

সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে পেশ হবে বিল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে নিষিদ্ধ হতে চলেছে ক্রিপ্টোকারেন্সি। সূত্রের খবর তেমনই। 

একটি   সর্বভারতীয় বৈদ্যুতিন চ্যানেলের খবর অনুযায়ী, সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে সরকার এই সংক্রান্ত একটি বিল পেশ করতে চলেছে। বিলের শিরোনাম‘ক্রিপ্টোকারেন্স অ্যান্ড রেগুলেশন অব অফিসিয়াল ডিজিটাল কারেন্স বিল’। সংসদ শুরু হচ্ছে সোমবার থেকে। প্রথম সপ্তাহে এই বিল পেশ না হলেও দ্বিতীয় সপ্তাহে সরকার সংসদে ওই বিল পেশ করবে। সরকারের পাশাপাশি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই ব্যাপারে পদক্ষেপ করতে চলেছে। সূত্রের খবর তেমনই।

সরকারের এই সম্ভাব্য পদক্ষেপের কথা চাউড় হতেই অধিকাংশ ক্রিপ্টোকারেন্সির মূল্যের পতন ঘটে। বিটকনের পতন ঘটে ১৮.৫৩ শতাংশ। টিদেরের ১৮.২৯ শতাংশ। এথেরিয়ামের ক্রিপ্টোর দাম ১৫.৫৮ শতাংশ হ্রাস পায়। বুধবারেও অধিকাংশ ক্রিপ্টোর দামের মারাত্মক হেরফের ঘটেছে।

ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে আরবিআই প্রথম থেকেই উদ্বেগে ছিল। ২০১৮ সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বিজ্ঞপ্তি জারি করে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে ক্রিপ্টোর লেনদেনের ওপর নিষেধাজ্ঞা জারি করে। আরবিআইয়ের ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। সুপ্রিম কোর্ট ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ওই নির্দেশনামার ওপর স্থগিতাদেশ জারি করে।

সম্প্রতি আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাসকে এই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে। বলতে শোনা যায়, কেন ক্রিপ্টোর বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে না। উল্লেখ করার মতো বিষয় হল এল সালভাডোর একমাত্র দেশ, যারা ক্রিপ্টো মুদ্রাকে লেনদেনের মাধ্যম হিসেবে স্বীকৃতি দিয়েছে।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা