মালিকের স্ত্রীকে নিয়ে পালিয়ে গেলেন বিরিয়ানি বিক্রেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: দোকান মালিকের স্ত্রীর সঙ্গে পালালেন কর্মী। তাও আবার যে সে দোকান নয়, বিরিয়ানির দোকান। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডা পশ্চিম থেকে। বিরিয়ানিটির স্টলে বসতেন ওই যুবক। স্টল মালিক, তাঁর স্ত্রী এবং ওই বিরিয়ানি বিক্রেতা একই বাড়িতে থাকতেন।

মিডিয়া রিপোর্ট অনুসারে, এই ঘটনাটি গ্রেটার নয়ডা পশ্চিমের চিপিয়ানা গ্রামের। এখানে বসবাসকারী এক যুবক বিরিয়ানি তৈরি করে বিক্রি করে। এই কাজের জন্য তিনি যাকে রেখেছিলেন সেই ব্যক্তিও তাঁর বাড়িতে ভাড়া থাকতেন। কিছুদিন সব ঠিকঠাক চলছিল, কিন্তু ১১ এপ্রিল হঠাৎ করেই বিরিয়ানি বিক্রেতা মালিকের স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। দু’জনেই তিন দিন ধরে নিখোঁজ ছিলেন।

তিন দিন একসঙ্গে থাকার পর ১৫ এপ্রিল ওই কর্মী যখন মহিলাকে বাড়িতে নামিয়ে দিতে ফিরে আসে, তখন দোকান মালিক তাদের ধরে ফেলে। তারপর ছেলেটিকে মারধর করেন যুবক ও যুবকের বাবা। আহত অবস্থায় যুবক দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ গাড়ির মালিক এবং তার বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

১৫ এপ্রিল যখন ওই বিক্রেতা মহিলাকে তার বাড়িতে ফিরিয়ে দিতে আসে, তখন মালিক তাকে দেখতে পান। বাড়ির কাছে পৌঁছানোর সাথে সাথেই মালিক তার বাবাসহ তাকে ধরে ফেলে এবং লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। হামলায় তিনি গুরুতর আহত হন। তার অবস্থার অবনতি দেখে তার পরিবার তাকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করে, যেখানে তার চিকিৎসা চলছে।

ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই বিরিয়ানি বিক্রেতার মা থানায় গিয়ে মালিক ও তাঁর বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, যুবকের মায়ের অভিযোগের ভিত্তিতে, দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে যে হামলার অভিযোগে একজন অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। চলছে তদন্ত।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি