‘স্যার বিয়েটা হতে দিন’, মণ্ডপ থেকে গ্যাংস্টার বরকে পুলিশ তুলে নিয়ে যেতেই যা করল কনে…

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়ি ভর্তি লোকজন, সাজোসাজো রব। বিয়েবাড়ির আনন্দে মেতে উঠেছে বিয়ের কনে থেকে শুরু করে বাড়ির প্রতিটি সদস্য। মেহেন্দি, সঙ্গীত, গায়ে হলুদ সবটাই সুন্দর করে হয়ে হয়েছে। শুধু বাকি বিয়ে। কিন্ত নতুন জীবন শুরু করার আগে  কনের বেশে থানায় গিয়ে হাউহাউ করে কাঁদতে দেখা গেল এক মহিলাকে। কারণ বিয়ের মন্ডপ থেকে বরকে তুলে নিয়ে যায় পুলিশ।  থানায় কনে কাঁদতে কাঁদতে বলতে শোনা গিয়েছে, ‘স্যার বিয়েটা অন্তত হতে দিন । আমার জীবন নষ্ট হয়ে যাবে।’ 

ব্যাপারটা খোলসা করেই বলা যাক। ভোপালের একটি বিবাহ মন্ডপ থেকে থেকে গ্রেফতার করা হয় বর বেশে থাকা এক গ্যাংস্টারকে।  ছাদনাতলা থেকে তুলে নিয়ে যাওয়া হয় অভিযুক্তকে। তারপরেই থানায় দৌড়ে যায় কনে। পুলিশের কাছে সে কাতর আর্জি জানিয়ে বলে সে এই ব্যপারে কিছুই জানে না। তাই বিয়েটা অন্তত তাঁকে করতে দেওয়া হয়। তা না হলে তার জীবন নষ্ট হবে। বিয়ে হওয়ার কথা ছিল  আকাশ নীলকন্ঠ ও সীমার। কিন্তু হঠাত করেই বিয়ের মন্ডপে পুলিশ আসায় বদলে যায় পরিস্থিতি। সীমা থানায় পুলিশ কর্তাদের উদ্দেশ্যে বলে, “আমার জীবন নষ্ট হয়ে যাবে। আমার দোষ কী? আমি তার অপরাধ সম্পর্কে জানতাম না। বাড়িতে অতিথিরা এসেছেন। হলদি অনুষ্ঠান সহ সমস্ত আচার-অনুষ্ঠান ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আমাকে দুই ঘন্টার জন্য ছেড়ে দিন, অথবা আমি হেফাজতে থাকাকালীন আমাকে বিয়ে করতে অনুমতি দিন।”  

তবে তবে, পুলিশ কনের কাতর অনুরোধ শোনেনি।  আকাশের আইনজীবী  বিয়ের আনুষ্ঠান সম্পন্ন করার জন্য আদালতে সময় চেয়েছিলেন, কিন্তু  সেটাও প্রত্যাখ্যান করা হয়।  মণ্ডপে উপস্থিত অতিথিরা বরকে গ্রেফতার করার ঘটনায় হতবাক হয়ে যায়। শুধু বর আকাশকে নয় পুলিশ রজমজি ঠাকুর, অভিষেক উপাধ্যায়, অভিষেক মীনা, নীরজ খাঙ্গে এবং অমিত অসওয়াল নামে আকাশের চার জন বন্ধুকেও গ্রেপ্তার করেছে। 

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে