ওড়িশার বাঁদরের দল কুমিরের হাত থেকে সঙ্গীকে বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপাল, তারপর….‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শীত পড়েছে। তাই জীবজন্তুও সতর্কভাবে চলাফেরা করছে। কিন্তু তাদের জীবনেও নেমে এল দুর্ঘটনা। আর তাতে নিজেদের সঙ্গীকে বাঁচাতে যে সাহস দেখা গেল তা এককথায় অনবদ্য। এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ওড়িশার একদল বাঁদর নোনা জলের কুমিরের হাত থেকে তাদের সঙ্গীকে বাঁচাতে সাহসের পরিচয় দিল। ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে বাঁদরের দল। এই ঘটনাটি ক্যামেরায় বন্দি করা হয়েছে। এই ঘটনাটি ঘটেছে কেন্দ্রপাড়া জেলার মহাকালপাড়া এলাকায়। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে বাংলার পড়শি রাজ্যে।

এদিকে এই ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, এক বিশাল বাঁদরের দল কুমিরটির দিকে সোজা পথে সাঁতার কাটছে। কারণ তাদের সঙ্গীকে বাঁচানোর চেষ্টায় এই সাঁতার কাটা হয়। বাঁচাতে এই কাজ করছে বাঁদরের দল। মহানদীর খারিনাসি উপনদী–সহ এই অঞ্চলের নদী এবং খালগুলিতে ঘন ঘন কুমিরের দেখা মেলে। যার জেরে প্রায়ই বন্যপ্রাণী এবং মাঝে মাঝে মানুষের জন্য বিপদ নেমে আসে। এই ঘটনায় এখন আলোড়ন পড়ে গিয়েছে। তবে নিজেদের সঙ্গীকে বাঁচাতে যে প্রচেষ্টা করল বাঁদরের দল তা প্রশংসা কুড়িয়েছে নেটপাড়ায়। এমনকী ছুটির দিন হওয়ায় এই ঘটনা নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে এলাকায়।

অন্যদিকে হঠাৎ করে একটি কুমির আক্রমণ করে বাঁদরকে। ওই একটি বাঁদরকে হামলা করে টেনে নদীতে ফেলে দেয় কুমির। সেখানে বাঁদরের দল ভয়ে পালানোর পরিবর্তে সকল বাঁদর জলে ঝাঁপিয়ে পড়ে এবং তাদের বন্ধুকে বাঁচানোর চেষ্টা করে। ওই কুমিরকে বাঁদরের দল তাড়া পর্যন্ত করে। তাদের দৃঢ় প্রচেষ্টা সত্ত্বেও কুমিরটি বাঁদরের দলকে পরাজিত করে এবং তাদের সঙ্গীকে বাঁচানো যায়নি। ফলে চোখের জল ফেলতে থাকে বাঁদরের দলটি। এমন হৃদয় স্পর্শ করা ভিডিও দেখে আবেগতাড়িত হয়ে পড়েন নেটাগরিকরা। ওড়িশা জুড়ে কুমির সাধারণত দেখা যায়, বিশেষ করে ভিতরকণিকা জাতীয় উদ্যানের কাছে, যেটা ভারতের বৃহত্তম লবণাক্ত জলের কুমিরের বাসস্থান এবং পুরীর কাছে অষ্টারঙ্গ এবং চন্দ্রভাগার মতো উপকূলীয় অঞ্চলও রয়েছে। কিছুদিন আগে বন্যার কারণে কুমিররা গ্রামে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

এছাড়া গত অক্টোবর মাসে ওড়িশার কান্তিয়া গ্রামে ৫৭ বছরের এক মহিলা স্নান করার সময় খরস্রোতা নদীতে কুমির আক্রমণ করে। তার জেরে নিখোঁজ হন ওই মহিলা। গ্রামবাসীরা ওই মহিলাকে উদ্ধারের চেষ্টা করলেও তাঁকে বাঁচানো যায়নি। বাসস্থানের মিল, পরিবেশগত কারণ এবং খাবার পাওয়ার কারণে প্রায়ই কুমিরদের মানব বসতির কাছাকাছি দেখা যায়। অনেক গ্রাম এবং শহর কুমিরের আবাসস্থলের সঙ্গে সীমানা বেঁধেছে। যা স্বাভাবিকভাবেই মানুষ এবং সরীসৃপদের কাছাকাছি নিয়ে এসেছে।

পুজোর আগে সুখবর, দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়

জ্ঞানেশের অপসারণ ইস্যুতে কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ, আটক অভিষেক-অখিলেশ, ধর্নায় রাহুল-প্রিয়ঙ্কা

উ‍ৎসবের মরশুমে বাড়িতে বানিয়ে ফেলুন চিংড়ির ঝাল পিঠে, রইল রেসিপি

‘শৌচাগারে ধোয়া হচ্ছে বাসন’, মিষ্টির দোকানে এ কি কাণ্ড! ভাইরাল ভিডিয়ো

দেশভাগের পর প্রথম, অসম-ঢাকার মধ্যে শুরু জাহাজ চলাচল

মাছ-মাংস ভুলে যাবেন, বাড়িতে বানান হোটেলের মতো ক্রিমি মসুর ডালের কোপ্তা

গভীর রাতে খড়দহের পাতুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে বোমাবাজি! গুরুতর জখম ২

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

পুজোর আগে আবহাওয়ার মেজাজ বদল, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

‘তোমাকে ছুঁতে পারি?’, বিমানবন্দরে ক্রাশ অভিষেক শর্মাকে দেখতেই তরুণী যা করলেন…

‘হেলমেট পরে নিন, নইলে মাথায় লাঠি মারবে মানুষ’, হুমায়ুনকে তোপ শমীকের

‘সুপ্রিম কোর্টের নির্দেশ সবাইকে মানতে হবে’, জ্ঞানেশের পাশে দাঁড়িয়ে বার্তা দিলীপ ঘোষের