ফেব্রুয়ারি মাসে জিএসটি থেকে আয় কমল

গত জানুয়ারি মাসে জিএসটি বাবদ (GST Collection) ১.৫৫ লক্ষ কোটি টাকার বেশি ঘরে তুলেছিল কেন্দ্র।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পণ্য ও পরিষেবা করবাবদ ফেব্রুয়ারি মাসের রাজস্ব আদায় জানুয়ারির তুলনায় নিম্নমুখী। গত জানুয়ারি মাসে জিএসটি বাবদ (GST Collection) ১.৫৫ লক্ষ কোটি টাকার বেশি ঘরে তুলেছিল কেন্দ্র। সেখানে ফেব্রুয়ারি মাসে আয় হয়েছে এক লক্ষ ৪৯ হাজার ৫৭৭ কোটি টাকা। যদিও এক বছর আগে অর্থা‍ৎ ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের নিরিখে জিএসটি আয় ১২ শতাংশ বেড়েছে। গত বছর ফেব্রুয়ারিতে কেন্দ্রের ভাঁড়ারে জমা পড়েছিল এক লক্ষ ৩৩ হাজার ২৬ কোটি টাকা।

বুধবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে জিএসটি বাবদ ১ লক্ষ ৪৯ হাজার ৫৭৭ কোটি টাকা আয় হয়েছে, যার মধ্যে সরাসরি কেন্দ্রের ঘরে এসেছে ২৭ হাজার ৬৬২ কোটি টাকা (CGST) রাজ্যগুলির (SGST) আয় হয়েছে ৩৪ হাজার ৯১৫ কোটি টাকা। সমন্বিত জিএসটি বাবদ (IGST) আয় হয়েছে ৭৫ হাজার ৬৯ কোটি টাকা। যার মধ্যে আবার আমদানিকৃত পণ্যের উপর বসানো কর থেকে আয় হয়েছে ৩৫ হাজার ৬৮৯ কোটি টাকা। এ ছাড়াও, শুল্কবাবদ ১১ হাজার ৬৩১ কোটি টাকা আয় হয়েছে, যার মধ্যে আমদানিকৃত পণ্যের উপর বসানো শুল্ক থেকে ৭৯২ কোটি টাকা আয় হয়েছে’।  

অর্থ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১২ মাসে জিএসটি বাবদ আয় টানা এক লক্ষ ৪০ হাজার কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে চলেছে। গত মাসে সবচেয়ে বেশি জিএসটি আদায় হয়েছে মহারাষ্ট্রে। মরাঠাভূমে ২৮ দিনে জিএসটি আদায় হয়েছে ২২ হাজার ৩৪৯ কোটি টাকা। কর্নাটক ও গুজরাতে যথাক্রমে ১০ হাজার ৮০৯ ও ৯ হাজার ৫৭৪ কোটি টাকার জিএসটি আদায় হয়েছে।’

জ্বালানি ছাড়াই উড়বে বিমান! অনন্য ফিচার নিয়ে প্রস্তুত চিনের CE-25A

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

‘রামায়ণ’-এর শো চলাকালীন বন্ধ আমিষ খাবার, বিশেষ সিদ্ধান্ত SVF-এর

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের

সওয়ার কেট মিডলটন, চালক প্রিন্স উইলিয়াম! মুম্বইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের যুবরাজ

একঘেয়ে তরকারি ছেড়ে বানিয়ে নিন সুস্বাদু আলু বেগুনের কষা

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?