দ্বিতীয়বার রেকর্ড গড়ল GST  সংগ্রহ, অক্টোবরে ছাড়াল দেড় লক্ষ কোটি টাকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অক্টোবরে পণ্য ও পরিষেবা কর (GST) সংগ্রহের পরিমাণ বাড়ল ৯ শতাংশ। আর তাতে ১ লক্ষ ৮৭ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে GST সংগ্রহের পরিমাণ । এই পরিমাণ এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ। প্রধানত অভ্যন্তরীণ বাজারে বিক্রি বাড়ার কারণেই জি এস টি-র সংগ্রহে এই বৃদ্ধি বলে জানা গিয়েছে। 

বর্তমানে  আমদানি করের আয় প্রায় ৪ শতাংশ বেড়ে ৪৫,০৯৬ কোটি টাকা হয়েছে । শুধু তাই নয় অভ্যন্তরীণ লেনদেন থেকে জিএসটি ১০.৬ শতাংশ বেড়ে ১.৪২ লক্ষ কোটি টাকা হয়েছে। তাতেই GST সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে ১.৭২ লক্ষ কোটি টাকা। যা সেপ্টেম্বরের তুলনায় ৮.২ শতাংশ বেশি। তথ্য অনুসারে, এপ্রিল মাসে জিএসটি সংগ্রহের পরিমাণ ছিল ২.১০ লক্ষ কোটি টাকা, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। এরপর অক্টোবর মাসে সংগ্রহের পরিমাণ হয় ১.৬৮ লক্ষ কোটি টাকা। যা ২০২৩ সালের তুলনায় ৭.৯ শতাংশ বেশি। এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত জিএসটি সংগ্রহের পরিমাণ ৯ শতাংশ  থেকে বেড়ে হয়েছে ৯.৯ শতাংশ। তবে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত মোট সংগ্রহ ৯.৪  শতাংশ বৃদ্ধি পেলেও তা আর্থিক অর্থবর্ষের (FY24) তুলনায় ১১.৪ শতাংশ কম।

বাজেট অনুযায়ী, কেন্দ্রীয় জিএসটি (CGST) সংগ্রহের  পরিমাণ  ১১ শতাংশ বাড়বে। তাই  পুরো বছরের CGST  ৯.১১ লক্ষ কোটি টাকায় পৌঁছাতে গেলে  ২০২৫-এর বাকি মাসগুলিতে ১১.৪ শতাংশ বৃদ্ধি করতে হবে সংগ্রহের পরিমাণ । বলা বাহুল্য, অক্টোবরে অভ্যন্তরীণ লেনদেন আদায় ১০.৬ শতাংশ বাড়লেও আমদানি আদায় বেড়েছে মাত্র ৩.৯ শতাংশ। এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত এই হার ছিল যথাক্রমে ১০.৫ শতাংশ এবং ৬.৩ শতাংশ।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫