বছর শেষে আমজনতার জোর ধাক্কা, স্বাস্থ্য ও জীবন বিমায় কমছে না জিএসটি

কিন্তু জিএসটি কাউন্সিলের বৈঠকে, স্বাস্থ্য ও জীবন বীমার প্রিমিয়াম কমানোর সিদ্ধান্ত স্থগিত করার কারণ কী? আসলে এই প্রস্তাবে আরও স্পষ্টীকরণের প্রয়োজন রয়েছে বলে জানানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নতুন বছর শুরু হতে হাতে আর মাত্র ১০ দিন বাকি। আর বছর সেজেই আমজনতার জোর ধাক্কা। স্বাস্থ্য ও জীবন বিমায় কমছে না জিএসটি। GST কাউন্সিলের বৈঠকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা কিনা বছর শেষে আমজনতার জন্যে জোর ধাক্কা। শনিবার ৫৫ তম GST কাউন্সিলের বৈঠকে স্বাস্থ্য এবং জীবন বিমা প্রিমিয়ামের উপর GST কমানোর প্রস্তাব দিয়েছিল মন্ত্রিদের গ্রুপ। কিন্তু আশাভঙ্গ! কিন্তু স্বাস্থ্য এবং জীবন বিমায় GST কমানোর বিষয়টি GST কাউন্সিলের পরবর্তী বৈঠক পর্যন্ত স্থগিত করা হয়েছে। যার অর্থ, এখনও পুরানো করের হার অনুযায়ী আমজনতাকে জীবনবিমার প্রিমিয়াম দিতে হবে। কিন্তু জিএসটি কাউন্সিলের বৈঠকে, স্বাস্থ্য ও জীবন বীমার প্রিমিয়াম কমানোর সিদ্ধান্ত স্থগিত করার কারণ কী? আসলে এই প্রস্তাবে আরও স্পষ্টীকরণের প্রয়োজন রয়েছে বলে জানানো হয়েছে। গত ১৬ ডিসেম্বর মন্ত্রীদের গ্রুপ (GOM) স্বাস্থ্যবিমা সম্পর্কিত রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের রাজস্ব কর্মকর্তাদের কাছে তাঁদের সুপারিশ পেশ করেছিল।

তাই GST কাউন্সিলের পরবর্তী বৈঠক পর্যন্ত এটি স্থগিত করা হয়েছে। বছর শেষে আমজনতাকে বড়সড় ধাক্কা কেন্দ্রের। এই বিষয় সংক্রান্ত প্রস্তাবটি আরও ব্যাপক করার জন্য মন্ত্রীদের গ্রুপকে (GOM) আরও তথ্য উপস্থাপন করতে বলা হয়েছে। অর্থাৎ স্বাস্থ্য এবং জীবন বিমা সম্পর্কিত GST-এর হার সংশোধনের সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টির আরও তদন্তের প্রয়োজন বলে জানানো হয়েছে। বর্তমান জীবনবিমা, স্বাস্থ্যবিমার একাধিক প্ল্যানগুলিতে ১৮ শতাংশ GST রয়েছে। তবে জীবন বিমার ক্ষেত্রে প্রতিটি প্রিমিয়ামের GST আলাদা। এনডাউমেন্ট প্ল্যানগুলির প্রথম বছর GST-এর হার থাকে ৪.৫ শতাংশ, দ্বিতীয় বছরে তা কমে হয় ২.২৫ শতাংশ। আর জীবন বিমার ক্ষেত্রে, একক প্রিমিয়াম বার্ষিক নীতিগুলিতে ১.৮ শতাংশের GST হার থাকে। এই হার সব বয়সের জন্য সমানভাবে প্রযোজ্য।

GOM-এর সুপারিশগুলি কী কী ছিল?

জীবনবিমার জন্য ছাড়: GOM মেয়াদী জীবনবিমা পলিসির জন্য GST ছাড়ের প্রস্তাব করেছিল। এর অর্থ মেয়াদী জীবনবিমার প্রিমিয়ামগুলি GST-এর অধীন হবে না। যার ফলে আমজনতাদের আর্থিক বোঝা কমবে। প্রত্যেক মানুষই ভবিষ্যতের কথা ভেবে নিজে দের উপার্জনের টাকা নানা রকমের জীবন বিমা বা স্বাস্থ্যবিমা গুলিতে বিনিয়োগ করে। কিন্তু তাতে অত্যাধিক পরিমাণে GST থাকায় অনেকেই সমস্যায় পড়ে যান। সেক্ষেত্রে GST-র হার কমে গেলে আর্থিক বোঝা অনেকটাই কমে যাবে জনসাধারণের।

প্রবীণ নাগরিকদের জন্য স্বাস্থ্যবিমার ক্ষেত্রে ছাড়: GOM-এর আরেকটি গুরুত্বপূর্ণ সুপারিশ হল স্বাস্থ্য বিমা পলিসি থেকে জিএসটি-কে অব্যাহতি দেওয়া। যাতে প্রবীণ নাগরিকদের কাছে সাশ্রয়ী হবে।

ব্যক্তিগত স্বাস্থ্যবিমাতে জিএসটি হার কমানো: GOM সমস্ত ব্যক্তিগত স্বাস্থ্যবিমার পলিসির উপরেও GST এর হার কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব রেখেছিল। যাতে আমজনতাদের স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের খরচও কমানো যায়।

তবে সব আশাতেই জল ঢেলে দিল GST কাউন্সিলের এই সিদ্ধান্ত। তবে GST-র হারে যদি কোনও পরিবর্তন না হয়, তাহলে সোমবার স্টক মার্কেট খুললে, পলিসি বাজার, গো ডিজিট এবং নিভা বুপা-এর মতো স্বাস্থ্য বিমা এবং জীবনবামা প্রদানকারী সংস্থাগুলির শেয়ারগুলিতে প্রভাব পড়তে পারে।

 

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের