চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লোকসভা ভোটের আগে বেকসুর খালাস গুজরাতের কংগ্রেস বিধায়ক জিগনেশ মেবানি  

courtesy: google

নিজস্ব প্রতিনিধিঃ নির্বাচনের আগেই স্বস্তি পেল কংগ্রেস। রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ ২০১৭ সালে একটি ট্রেনে বাধা দেওয়ার মামলায় কংগ্রেস বিধায়ক জিগনেশ মেবানিকে বেকসুর খালাস দিল আমদাবাদের মেট্রোপলিটন আদালত। কংগ্রেস বিধায়কের পাশাপাশি বেকসুর খালাস পেয়েছেন আরও ৩০ জন। মঙ্গলবার  অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পি এন গোস্বামী মেবানি সহ ৩০ জনকে বেকসুর খালাস ঘোষণা করেছেন। 

২০১৭ সালে আমেদাবাদ রেলওয়ে পুলিশ মেবানি ও অন্যান্যদের বিরুদ্ধে কালুপুর রেল স্টেশনে প্রায় ২০ মিনিটের  জন্য রাজধানী ট্রেন আটকে রাখার অভিযোগে মামলা দায়ের করে। মেবানির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।  এছাড়াও তাদের বিরুদ্ধে রেলওয়ে আইনের ১৫৩ ধারায় মামলা দায়ের  হয়েছিল । যা  অবহেলামূলক কাজের মাধ্যমে রেলপথে ভ্রমণকারীদের সুরক্ষাকে বিপন্ন করার সাথে সম্পর্কিত। তাই মেবানির বিরুদ্ধে দায়ের হয়েছিল মামলা। 

২০১৭ সালে নির্দল প্রার্থী হিসাবে কংগ্রেসের সমর্থনে গুজরাতের ভাদগাম বিধানসভা থেকে জিতেছিলেন মেবানি। পরে অবশ্য কংগ্রেসে নাম লেখান। গত বিধানসভা ভোটে কংগ্রেসের টিকিটে টানা দ্বিতীয়বার জয়ী হন। ২০১৬ সালে আহমেদাবাদের আয়কর মোড়ে বেআইনি জমায়েত, দাঙ্গা এবং সরকারি সম্পত্তির ক্ষতি করার অভিযোগে দায়ের করা আরেকটি মামলায় গত বছরের নভেম্বরে মেবানি ও আরও ছয়জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। তবে লোকসভা ভোটের আগে জিগনেশ মেবানি অভিযোগ মুক্ত হওয়ায় স্বস্তি পেল কংগ্রেস।

Published by:

Share Link:

More Releted News:

‘HR-কে জড়িয়ে ধরে চুমু’! প্রকাশ্যে নাসিকের মতো ঘটনা, গ্রেফতার NGO-র চেয়ারম্যান

বদ্রীনাথের দৈব মানবকে ৪০ কেজি চাল ও মাংস নিবেদন, জানেন কি এই প্রাচীন প্রথা?

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ