শতাধিক অবসরপ্রাপ্তকে গ্র্যাচুইটির টাকা দিতে চলেছে কলকাতা পুরনিগম

২০২৩ সালের জুন ও জুলাই মাসে কলকাতা পুরনিগমের যে ১১৭ জন কর্মী অবসর নিয়েছেন তাঁদের গ্র্যাচুইটির টাকা দিতে চলেছে কলকাতা পুরনিগম।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরনিগমের(KMC) যে সব প্রাক্তন কর্মচারী(Retired Employees) গত বছরের জুন ও জুলাই মাসে অবসর নিয়েছেন তাঁদের জন্য এবার সুখবর চলে এসেছে। খুব শীঘ্রই তাঁদের হাতে গ্র্যাচুইটি(Gratuity) এবং অন্যান্য অবসরকালীন ভাতার টাকা(Retirement Allowance) তুলে দিতে চলেছে কলকাতা পুরনিগম। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ২০২৩ সালের জুন ও জুলাই মাসে কলকাতা পুরনিগমের যে ১১৭ জন কর্মী অবসর নিয়েছেন তাঁদের অবসরপ্রাপ্তের ফাইল অনুমোদন করা হয়েছে। আর তাই খুব শীঘ্রই তাঁদের গ্র্যাচুইটি এবং অন্যান্য অবসরকালীন ভাতার টাকা দিতে চলেছে পুরনিগম কর্তৃপক্ষ।

পুরনিগমের পেনশন বিভাগ সূত্রে খবর, একটা সময় অবসরপ্রাপ্ত কর্মীদের অবসরকালীন প্রাপ্য দেওয়া যাচ্ছিল না পুরনিগমের আর্থিক টানাটানির জেরে। সেই বকেয়া রীতিমতো মাথাব্যথার কারণ হয়ে উঠেছিল। প্রায় দেড়, দু’বছরের বকেয়া জমা পড়েছিল। আর্থিক টানাটানির কারণে পেনশন পর্যন্ত চালু করা যাচ্ছিল না। বকেয়া অর্থের পরিমাণ প্রায় ২৫০ কোটি টাকায় পৌঁছেছিল। শেষে বিষয়টিতে হস্তক্ষেপ করেন কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim)। পরে পুরনিগমের আর্থিক অবস্থারও খানিকটা উন্নতি হয়। সেই পরিস্থিতিতে অবসরপ্রাপ্তদের পেনশন চালু করে দেওয়া হয়েছিল। তবে গ্র্যাচুইটি সহ অন্যান্য অবসরকালীন ভাতা দেওয়া যাচ্ছিল না। কিন্তু চলতি বছর থেকেই সেই বকেয়া ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হচ্ছে। গত মাসে ৩০ কোটি টাকা মিলেছিল। তা গিয়ে ২০২৩ সালের এপ্রিল এবং মে মাসের অবসরপ্রাপ্তদের প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। এবার নতুন করে যে ২০ কোটি কোটি টাকা পাওয়া গিয়েছে, তা দিয়ে গত বছরের জুন এবং জুলাই মাসের টাকা মেটানো হবে।  

এই প্রসঙ্গে কলকাতা পুরনিগমের পেনশন বিভাগের আধিকারিকেরা জানিয়েছেন, এখনও পর্যন্ত এই খাতে কলকাতা পুরনিগমের বকেয়া ছিল প্রায় ১৫০ কোটি টাকা। ইতিমধ্যে ৩০ কোটি টাকা মেটানো হয়েছে। ২০ কোটি টাকাও দ্রুত দিয়ে দেওয়া হবে। বাকি পড়ে থাকবে ১০০ কোটি টাকা। সেক্ষেত্রে চেষ্টা করা হচ্ছে, চলতি বছর পুজোর আগেই গত বছরের ডিসেম্বর পর্যন্ত অবসরপ্রাপ্তদের প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়ার। তাহলে বকেয়ার পরিমাণ অনেকটাই কমিয়ে য়ানা যাবে। তবে, কর্তৃপক্ষের আশঙ্কা, অক্টোবর মাস থেকেই ফের উৎসবের মরশুম শুরু হবে। তখন পুরনিগমের আয় খানিকটা ধাক্কা খাবে। ফলে ফের এই খাতে ‘ব্যাকলগ’ হওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতি গত বছরেও তৈরি হয়েছিল। গত বছর অক্টোবরের পর থেকে চলতি বছর মার্চ পর্যন্ত অবসরপ্রাপ্তদের গ্র্যাচুইটির কোনও টাকা দেওয়া যায়নি। পরে টাকা মেলায় গত বছরের এপ্রিল, মে মাসের প্রাপ্য মেটানো হয়েছে। এবার জুন-জুলাই মাসের অবসরপ্রাপ্তদের টাকা মেটানো হচ্ছে।

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

তমলুকের দাপুটে তৃণমূল নেতা এবং প্রাক্তন পুরপ্রধান চঞ্চল খাঁড়া গ্রেফতার

অনেক খুঁজে ‘বৌ’ মিলল সৌরভের, বায়োপিকে ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে?

পাঁশকুড়ায় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতার উপর হামলার ঘটনায় গ্রেফতার ৪

তিনটি রেল প্রকল্পে ছাড়পত্র দিয়ে উপহার পশ্চিমবঙ্গকে, মুখ্যমন্ত্রীকে চিঠি রেলমন্ত্রীর

স্বামীর সঙ্গে মিলে প্রেমিককে খুন! সবুজ ড্রাম থেকে উদ্ধার দেহ!

বাথরুমে ঢুকতেই চক্ষুচড়কগাছ, কোমোডের ভিতর থেকে বেরিয়ে এল কিং কোবরা

বাবা হওয়ার পর কাজের সময়সীমা কমিয়েছেন সইফ, কিন্তু কেন?

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

প্রশ্নফাঁসের জেরে বাতিল হয়েছিল NEET, নতুন পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ

আইন মেনে ভাঙতে হবে বেআইনি নির্মাণ, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

ম্যাচ জিতেও শাস্তির মুখে মুম্বইয়ের কোচ, উঠেছে বড় অভিযোগ

আজ রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবারের সফরের উদ্দেশ্য কী?‌