মুড়ি- ঘুগনি খাইয়ে ভোটারদের প্রভাবিত করছে বিজেপি, অভিযোগ তৃণমূলের  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনে তৃতীয় দফা ভোট শুরু হতেই মুর্শিদাবাদে ছড়িয়েছে উত্তেজনা। মঙ্গলবার জঙ্গিপুর লোকসভার অন্তর্গত মহিষাইল ২ গ্রাম পঞ্চায়েতের পারুলিয়া গ্রামে দেখা গেল নজিরবিহীন ঘটনা।  ভোট দিলেই সেখানে মিলছে  প্যাকেট ভর্তি মুড়ি আর গরম গরম ধোঁয়া ওঠা ঘুগনি। আর যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

মঙ্গলবার অভিযোগ উঠেছে  ১৭ নম্বর নতুন পারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের ২০৬ নম্বর বুথে ভোট দিতে গেলেই মিলছে মুড়ি এবং ঘুগনি। বিজেপির ক্যাম্প অফিস থেকে এই খাবার দেওয়া হচ্ছে। যা নিয়ে সরব হয়েছে তৃণমূল। তাদের দাবি, ভোটারা  নিদিষ্ট প্রতীকে ভোট দিলেই পাচ্ছেন মুড়ি- ঘুগনি। আর সেই খাবার ভোটাররা বাড়িতে নিয়ে যাচ্ছে।

 এই নিয়ে তৃণমূল  জানিয়েছে, ‘ভোট কেন্দ্র থেকে কিছু দুরেই বিজেপি ক্যাম্প অফিস করেছে। সেখান থেকে ভোটারদের মুড়ি-ঘুগনি দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।‘ তবে তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তারা দাবি করেছে,’ বিজেপি কর্মীদের জন্যই মুড়ি- ঘুগনি দেওয়া হচ্ছে। সাধারণ ভোটারদের দেওয়া  হচ্ছে না।‘ অন্যদিকে ভোটের দিন এই একই চিত্র দেখা গিয়েছে খড়গ্রাম বিধানসভার ইন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের ৭৭ এবং ৭৮ আসলপুর বুথে। সেখানেও ভোট দিলেই মিলছে খড়গ্রাম বিধানসভার ইন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের ৭৭ এবং ৭৮ আসলপুর বুথে। তবে কংগ্রেসের তরফ থেকে এই ব্যবস্থা করা হয়েছে। যা নিয়ে বেধেছে বিতর্ক।  

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের