BIG BREAKING : গুজরাত ভোটের নির্ঘণ্ট ঘোষিত

গুজরাত বিধানসভার ভোটের দিন ঘোষণা হল। ডিসেম্বরের ১ ও ৫ তারিখ ভোট গ্রহণ হবে। গণনা ৮ ডিসেম্বর। আজ নির্বাচন কমিশন এই নির্ঘণ্ট ঘোষণা করে।

Share:

নিজস্ব প্রতিনিধি : গুজরাত বিধানসভার ভোটের দিন ঘোষণা হল। ডিসেম্বরের ১ ও ৫ তারিখ ভোট গ্রহণ হবে। গণনা ৮ ডিসেম্বর। আজ নির্বাচন কমিশন এই নির্ঘণ্ট ঘোষণা করে।

হিমাচল প্রদেশ ও গুজরাতের বিধানসভার মেয়াদকাল প্রায় একই সময় শেষ হচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন কিছুদিন আগে শুধুমাত্র হিমাচল প্রদেশের নির্বাচনের দিন ঘোষণা করে। যা নিয়ে বিতর্ক তৈরি হয়। অতি সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাত সফরে গিয়ে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করেন। বিরোধীদের অভিযোগ, মোদিকে প্রকল্প ঘোষণার সুবিধা পাইয়ে দিতেই গুজরাতে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়নি। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে আজ দিন ঘোষণা হল।

 দিন কয়েক আগেই গুজরাতের মোরবিতে সেতু ভেঙে প্রায় ১৫০ জনের মৃত্যু হয়। যা কিনা বিপাকে ফেলেছে বিজেপিকে। গুজরাত যেহেতু মোদি-অমিত শাহর রাজ্য, তাই এ রাজ্যের বিধানসভা ভোট নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। গত বিধানসভা ভোটে ১৮৭টি আসনের মধ্যে বিজেপি পায় ৯৯টি। কংগ্রেসের ঝুলিতে যায় ৭৭টি। পঞ্জাব দখলের পর গুজরাতের দিকে নজর দিয়েছে আপ। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বেশ কয়েকবার গুজরাত সফর করেছেন। সেখানে এবার লড়াই ত্রিমুখী হবে বলে অনুমান রাজনৈতিক মহলের।   

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি