গুজরাতে গণহত্যায় অভিযুক্তের মেয়ে বিজেপি প্রার্থী, কন্যার হয়ে হয়ে ভোট প্রচারে বাবা

গুজরাতের নারোদা পাটিয়া গণহত্যায় দোষী সাব্যস্ত হয়েছিলেন বাবা। তার মেয়েকে সেই নারোদা কেন্দ্রেই প্রার্থী করেছে বিজেপি।

Share:

নিজস্ব প্রতিনিধি : গুজরাত ভোটে ২০ বিছির আগে দাঙ্গার ছায়া। এর আগে বিলকিস বানো গণধর্ষণ মামলায় দোষীদের মুক্তি দিয়ে বিতর্কে জড়িয়েছে গুজরাত সরকার ও কেন্দ্রীয় সরকার। এবার নির্বাচনে গণহত্যায় দোষীর বিজেপির হয়ে ভোট প্রচারে অংশ নেওয়া ঘিরে বিতর্ক দেখা দিয়েছে।

 গুজরাতের নারোদা পাটিয়া গণহত্যায় দোষী সাব্যস্ত হয়েছিলেন বাবা। তার মেয়েকে সেই নারোদা কেন্দ্রেই প্রার্থী করেছে বিজেপি। এবার মেয়ে পায়েল কুক্রানির হয়ে প্রচারে নামলেন নারোদা পাটিয়া গণহত্যায় অভিযুক্ত বিজেপি নেতা মনোজ কুক্রানি। তাকে সাদরে অভ্যর্থনা জানালেন বিজেপি কর্মীরা। বিরোধী আপের কটাক্ষ, নারোদা গণহত্যায় দোষীদের এ ভাবেই পুরস্কৃত করছে বিজেপি। আসন্ন নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে বার বার আঙুল উঠছে বিজেপির দিকে। গোধরা কেন্দ্রে তারা প্রার্থী করেছে চন্দ্রসিংহ রাউলজিকে। বিলকিস বানোর গণধর্ষণে দোষীদের ‘সংস্কারী ব্রাহ্মণ’ বলেছিলেন রাউলজি। এ বার নারোদায় প্রার্থী করা হয়েছে পায়েলকে। পেশায় অ্যানাস্থেটিস্ট পায়েল রাজনীতির ময়দানে একেবারেই নতুন। তা সত্ত্বেও নারোদা কেন্দ্রের বর্তমান বিধায়ক বলরাম থাওয়ানিকে সরিয়ে মনোজ-কন্যাকে প্রার্থী করা হয়েছে। বিরোধীদের অভিযোগ, এ ভাবে আসলে নারোদা-কাণ্ডে দোষীকে পুরস্কৃত করা হচ্ছে।

পায়েলের প্রচারের একাধিক ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, মনোজ এবং পায়েলের প্রচারে অংশ নিয়েছেন বিজেপি কর্মীরা। তাঁকে অভ্যর্থনা জানাচ্ছেন বর্তমান বিধায়ক বলরাম। এই নিয়ে বিজেপি যদিও কোনও মন্তব্য করেনি। মেয়ে পায়েল যদিও মনোজকে ‘দোষী’ বলতে চাননি। জানিয়েছেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছে তাঁর পরিবার। সেই মামলার শুনানি এখনও শেষ হয়নি। পায়েলের কথায়, ‘আমার বাবা এক জন অভিজ্ঞ রাজনীতিক। বাবার দোষী সাব্যস্ত হওয়ার রায় নিয়ে কিছু বলতে চাই না। কারণ এই রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে আবেদন করেছি। এখনও মামলা লড়ছি। শুধু একটাই কথা বলতে চাই, আমার প্রচারে বাবা, মা এবং সকল বিজেপি কর্মী সাহায্য করছেন। উন্নয়নের স্বার্থেই মানুষ আমাদের ভোট দেবেন’।

অপারেশনের সময় ডাক্তাররা নীল-সবুজ পোশাক পরেন কেন? জানুন আসল কারণ

মুখ্যমন্ত্রীর বার্তার পরেই কড়া পদক্ষেপ, নাবালিকা প্রসূতি হতেই গড়বেতায় গ্রেফতার স্বামী

‘যাও সুখে থাকো’, বুকে পাথর রেখে স্ত্রীকে শৈশবের প্রেমিকের হাতে তুলে দিলেন সরকারি অফিসার

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

রাতভর পড়ুয়াদের বিক্ষোভের জের, পদত্যাগ করলেন সুরেন্দ্রনাথ ল’কলেজের উপাধ্যক্ষ

রাতভর টানা বৃষ্টিতে আবারও ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু, সড়কপথে বিচ্ছিন্ন মিরিক

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

জমি দুর্নীতি মামলায় সুমিতকে জেরায় উঠে এল আরও ৩ কুশীলবের নাম

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

ভূগর্ভে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান, বাড়ছে উদ্বেগ

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

ভোট না দিলে ‘নরকে যাবেন’, রিপাবলিকানদের উদ্দেশ্যে বড় বার্তা ট্রাম্পের

‘ধার্মিক হিসেবে মণ্ডপে মাছ-মাংস খেতে বারণ করেছি,’ বিতর্কের মাঝে সাফাই বাগেশ্বরের

ব্যবসায়ী খুনে বড় পদক্ষেপ, লালবাজারে জেরার পর গ্রেফতার ট্রাফিক সার্জেন্ট ও সিভিক ভলান্টিয়ার