ভালবেসে বিয়ে করেছিল বোন, মেনে নিতে না পেরে ভয়ঙ্কর ঘটনা ঘটালেন দাদা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাত বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন বোন। কিন্তু সেই বিয়ে মেনে নিতে পারেননি পরিবারের সদস্যেরা। সেই আক্রোশই শেষ পর্যন্ত ডেকে আনল এমন ভয়াবহ পরিণতি। গুজরাতের রাজকোটে বিমল বানিয়া নামের এক যুবককে ছুরি দিয়ে ১৩ বার কোপ মেরে খুনের অভিযোগ উঠল তাঁর শ্যালকের বিরুদ্ধে। মাত্র ২৩ সেকেন্ডের মধ্যে ঘটে যায় গোটা ঘটনা। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই নৃশংস হামলার ছবি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

মৃতের নাম বিমল বানিয়া। বয়স ২৭ বছর। ঘটনাটি রাজকোটের ভক্তিনগর সার্কেলের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিমলের স্ত্রী শীতলের সঙ্গে সাত বছর আগে প্রেম করে বিয়ে হয়েছিল তাঁর। কিন্তু এই বিয়েতে মত ছিল না শীতলের পরিবারের। বিয়ের পর থেকেই তাঁদের সঙ্গে পরিবারের দূরত্ব তৈরি হয়। তদন্তকারীদের দাবি, সম্প্রতি স্ত্রীর জন্য একটি নতুন গাড়ি কিনেছিলেন বিমল। সেই গাড়ির নথি স্ত্রীর পুরনো বাড়ির ঠিকানায় পৌঁছেছিল। ওই নথি দেওয়ার অছিলাতেই বিমলকে একটি দোকানে ডেকে পাঠান তাঁর শ্যালক কমলেশ ধান্ধল। পুলিশের দাবি, দোকান থেকে বিমলকে টেনে বাইরে নিয়ে এসে প্রথমে মারধর করেন কমলেশ। তার পর ছুরি বার করে এলোপাথাড়ি কোপ মারেন। গুরুতর জখম অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন বিমল। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।

আরও পড়ুনঃ নাবালিকা মেয়েকে যৌন হেনস্থা বাবার! স্বামীকে খুন করে রেললাইনে দেহ ফেলার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

বিমলের স্ত্রী পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন, পরিকল্পনা করেই তাঁর স্বামীকে ডেকে খুন করা হয়েছে। অভিযুক্ত কমলেশ ও তাঁর এক সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার নেপথ্যে পুরনো পারিবারিক বিবাদই রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ভাগ্নের মুখ থেঁতলে গিয়েছিল, চোরবাগানের পদপিষ্টের ঘটনায় নিহত ১৩ বছরের প্রাঞ্জল, শোকে পাথর মামা

সৌদি আরবে ভেঙে পড়ল সামরিক হেলিকপ্টার, মৃত্যু দুই আধিকারিকের

চোরবাগানকাণ্ডের পর শহরের বড় পুজোগুলিতেও পরিদর্শনে বিশেষ দল গড়ল রাজ্য, প্রকাশ্যে নিহতদের নাম

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

বক্সঅফিসে সমস্ত রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে ‘জেলর ২’, তিন দিনে ৪০০ কোটি ছুঁই ছুঁই ছবির আয়

বিপর্যয়ের পর চোরবাগানে জারি ১৬৩ ধারা, আর কী জানাল কলকাতা পুলিশ

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

নাবালিকা মেয়েকে যৌন হেনস্থা বাবার! স্বামীকে খুন করে রেললাইনে দেহ ফেলার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

দ্বিতীয় সপ্তমীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

মন্দিরে পুজো দিতে যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনা! পুণ্যার্থীদের পিষে দিল ধানবোঝাই ট্রাক, মৃত ১৩

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু প্রিয়া সমাদ্দারের, শোকস্তব্ধ নিউ ব্যারাকপুর