সৌদি আরবে ভেঙে পড়ল সামরিক হেলিকপ্টার, মৃত্যু দুই আধিকারিকের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে যখন নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ বাড়ছে, ঠিক তখনই সৌদি আরবে ঘটল বড়সড় দুর্ঘটনা। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নজরান প্রদেশে ভেঙে পড়ল সৌদি ন্যাশনাল গার্ডের একটি সামরিক হেলিকপ্টার। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে হেলিকপ্টারে থাকা দুই আধিকারিকের। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকেই দুর্ঘটনার কারণ বলে জানিয়েছে ইয়েমেনে সক্রিয় সৌদি নেতৃত্বাধীন জোট।  

আরব নিউজের দেওয়া তথ্য থেকে জানা গিয়েছে, রবিবার (১৮ অক্টোবর) সৌদি আরবের নজরান প্রদেশে ভেঙে পড়ে একটি AH-6i মডেলের নজরদারি হেলিকপ্টার। হেলিকপ্টারটি সৌদি আরবের ন্যাশনাল গার্ড মন্ত্রকের অধীনে ছিল। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা দুই সদস্যেরই মৃত্যু হয়েছে। তবে মৃত দুই আধিকারিকের পরিচয় প্রকাশ করা হয়নি। কী ধরনের যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি ভেঙে পড়ল, সে বিষয়েও বিস্তারিত কিছু জানানো হয়নি। 

আরও পড়ুন: ভালোবেসে বিয়ে করেছিল বোন, মেনে নিতে না পেরে ভয়ঙ্কর ঘটনা ঘটালেন দাদা

ইয়েমেনের সীমান্তবর্তী নজরান প্রদেশ দীর্ঘদিন ধরেই সৌদি আরবের নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ এলাকা। সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুথি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে সৌদি আরবে নিরাপত্তা  বাড়ানো হয়েছে। হেলিকপ্টার দুর্ঘটনার দিনই সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, খামিস মুশায়েতের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রিয়াধ অঞ্চলকে লক্ষ্য করে ছোঁড়া একটি ড্রোন নষ্ট করেছে। এর আগেও সৌদি আরবের একাধিক অঞ্চলে ড্রোন হামলার খবর সামনে এসেছে। 

ভাগ্নের মুখ থেঁতলে গিয়েছিল, চোরবাগানের পদপিষ্টের ঘটনায় নিহত ১৩ বছরের প্রাঞ্জল, শোকে পাথর মামা

ভালবেসে বিয়ে করেছিল বোন, মেনে নিতে না পেরে ভয়ঙ্কর ঘটনা ঘটালেন দাদা

চোরবাগানকাণ্ডের পর শহরের বড় পুজোগুলিতেও পরিদর্শনে বিশেষ দল গড়ল রাজ্য, প্রকাশ্যে নিহতদের নাম

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

বক্সঅফিসে সমস্ত রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে ‘জেলর ২’, তিন দিনে ৪০০ কোটি ছুঁই ছুঁই ছবির আয়

বিপর্যয়ের পর চোরবাগানে জারি ১৬৩ ধারা, আর কী জানাল কলকাতা পুলিশ

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

নাবালিকা মেয়েকে যৌন হেনস্থা বাবার! স্বামীকে খুন করে রেললাইনে দেহ ফেলার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

সৌদি আরবে ভেঙে পড়ল সামরিক হেলিকপ্টার, মৃত্যু দুই আধিকারিকের

দ্বিতীয় সপ্তমীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

মন্দিরে পুজো দিতে যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনা! পুণ্যার্থীদের পিষে দিল ধানবোঝাই ট্রাক, মৃত ১৩