গেরুয়া চোলা পরতেই হরভজন-সহ দলবদলুদের নিরাপত্তা দিল শাহের মন্ত্রক

Share:

নিজস্ব প্রতিনিধি: রাঘব চাড্ডার পিছু পিছু বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। সেই একই পথে পা বাড়িয়েছেন স্বাতী মালিওয়াল, অশোক মিত্তল, সন্দীপ পাঠক, রাজেন্দ্র গুপ্তা ও বিক্রমজিৎ সাহানী। আপ ছেড়ে সকলেই গিয়েছেন বিজেপির শিবিরে। আর তারপরেই পেলেন পুরস্কার। হরভজন সিং সহ আম আদমি পার্টি ছেড়ে গেরুয়া শিবিরে যাওয়া সাংসদদের বিশেষ নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। হরভজন-সহ সদ্য দলবদলু নেতাদের নিরাপত্তায় এবার থেকে মোতায়েন থাকবে সিআরপিএফ। 

আরও পডুন: ‘‌সিআরপিএফ অফিসারকে নির্দেশ দিয়েছে ভবানীপুরে ভোট স্লো করতে’‌, শাহকে তোপ মমতার

হরভজনের ক্ষেত্রে দিল্লি ও পঞ্জাবে নিরাপত্তা দেবে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দেওয়া সিআরপিএফ। ‘টার্বুনেটার’-এর বাড়িতেও মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। বাকি দলবদলু সাংসদদের ক্ষেত্রেও এই সিদ্ধান্ত গ্রহণ করেছে অমিত শাহের মন্ত্রক। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। ঘটনার সূত্রপাত আজ, রবিবার সকালে। হরভজন সিংয়ের নিরাপত্তা প্রত্যাহার করার কথা এদিন সকালে ঘোষণা করে পঞ্জাবের আপ সরকার।  ভারতের প্রাক্তন ক্রিকেটার ও রাজ্যসভা সাংসদের বাড়ি থেকেও সরিয়ে নেওয়া হয় পঞ্জাব পুলিশের দেওয়া নিরাপত্তা। রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে যোগ দেওয়ার পরেই এই পদক্ষেপ নেয় পঞ্জাবের আপ সরকার।

হরভজন সিং-এর ব্যক্তিগত সহকারী (PA), মনদীপ সিং, জানান, পঞ্জাব সরকার আকস্মিকভাবে সম্পূর্ণ পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে। জানা গিয়েছে,  হরভজন সিং-এর বাড়ির বাইরে মোতায়েন থাকা প্রায় নয় থেকে দশজন নিরাপত্তাকর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাঁকে দেওয়া সরকারি পাইলট কারও ফিরিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনা সামনে আসতেই কেন্দ্রের তরফে হরভজন-সহ বাকি দলবদলু সাংসদদের নিরাপত্তায় সিআরপিএফ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড