গেরুয়ামুখী, টুইটার বায়ো থেকে কংগ্রেসের নাম বাদ হার্দিকের

কিছুদিন আগে কংগ্রেসের বিরুদ্ধে তাঁকে মুখ খুলতে শোনা গিয়েছিল

Share:

নিজস্ব প্রতিনিধি, গান্ধিনগর:  কিছুদিন আগে দলের বিরুদ্ধে ফোঁস করতে দেখা গিয়েছিল পাতিদর নেতা হার্দিক প্যাটেল। সেটা খুব বেশিদিনের কথা নয়। আর সোমবার টুইটার বায়ো থেকে দলের নামটাই বাদ দিয়ে দিলেন। আর তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। প্রশ্ন উঠছে, হার্দিক প্যাটেল কি শেষ পর্যন্ত বিজেপিতে যোগ দিচ্ছেন?

কিছুদিন আগে হার্দিক প্যাটেলকে কংগ্রেসের বিরুদ্ধে মুখ খুলতে শোনা গিয়েছিল। রাজ্য ও শীর্ষনেতার উদ্দেশ্যে বলেন, দলে তাঁর অবস্থা একজন বরের মতো, যাকে নপুংসক হতে বাধ্য করা হয়েছে।কিছুদিন আগে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হার্দিক প্যাটেল বলেন, ‘সম্প্রতি ভারতীয় জনতা পার্টির নেওয়া রাজনৈতিক সিদ্ধান্তের প্রেক্ষিতে এটা বলতে হয়, তাদের জোড় আছে বলেই ওই ধরনের সিদ্ধান্ত নিতে পেরেছে। আমি বিশ্বাস করি দলের পক্ষ না নিয়ে অথবা তাদের প্রশংসা না করেও এটা বলতে কোনও দ্বিধা-দ্বন্দ্ব নেই যে এই সত্যটা স্বীকার করে নেওয়া উচিত। কংগ্রেস যদি গুজরাতে তাদের ভিত শক্ত করতে চায়, তাহলে সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও বাড়াতে হবে।’

তাহলে কি তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন-ওই চ্যানেলের তরফ থেকে হার্দিক প্যাটেলকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘পদ্মশিবিরের কারও সঙ্গে এই নিয়ে কথা হয়নি। আমি নিজেও বিজেপিতে যোগ দেওয়ার কথা বলছি না। আমার আলোচনার মূল বিষয় গুজরাতবাসীর স্বার্থ ও তাদের কল্যাণের জন্য কিছু করা। গুজরাতবাসীর কল্যাণের জন্য আমায় কিছু না কিছু করতে হবে।’ প্রসঙ্গত উল্লেখ্য,  যেতে পারে হার্দিক প্যাটেল গুজরাত প্রদেশ কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট।

আরও পড়ুন দলে আমার দশা নপুংসক নতুন বরের মতো: বিস্ফোরক হার্দিক

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট