কংগ্রেসকে গুডবাই জানিয়ে বিজেপিতে হার্দিক

গুজরাতে দলের সদর দফতরে এই পাতিদার নেতা হাতে গেরুয়া পতাকা তুলে নেন

Share:

নিজস্ব প্রতিনিধি, গান্ধিনগর (গুজরাত): বিজেপিতে যোগদিলেন হার্দিক প্যাটেল (Hardik Patel)। বৃহস্পতিবার গুজরাতে দলের সদর দফতরে এই পাতিদার নেতা হাতে গেরুয়া পতাকা তুলে নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির গুজরাত শাখার শীর্ষ নেতারা। হার্দিকের এই যোগদানের সঙ্গে সঙ্গে শেষ হল একটা অধ্যায়। শুরু হল নতুন এক যাত্রাপথ। কংগ্রেস শিবির ত্যাগের পর থেকেই হার্দিককে নিয়ে শুরু হয় চর্চা। প্রশ্ন উঠতে শুরু করে, এই পাতিদার নেতার পরের স্টেশন কি বিজেপি? তাকে এই নিয়ে প্রশ্নও করা হয়েছিল। যদিও হার্দিক (Hardik) সে সময় জানান,  বিজেপিতে যোগ দেওয়ার কোনও সম্ভাবনা নেই। এই ধরনের কোন চিন্তাভাবনাও তিনি করছেন না। যদিও রাজনৈতিকমহলের একাংশ নিশ্চিত ছিল, পদ্মশিবিরেই যোগ দেবেন হার্দিক। আর এদিন সকালে তাঁর টুইট সেই ভাবনায় সিলমোহর দেয়।

বৃহস্পতিবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে হার্দিক (Hardik) নিজেকে একজন সাধারণ সৈনিকের সঙ্গে তুলনা করে টুইট করেন, ‘আমি একজন সাধারণ সৈনিক। নতুন করে কিছু শুরু করতে চাই।’ সেই সঙ্গে তাঁর সংযোজন ‘জাতীয় স্বার্থে, আঞ্চলিক স্বার্থে এবং সামাজিক স্বার্থে নতুন কিছু করার ইচ্ছে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Pm Modi) সুযোগ্য নেতৃত্বে থেকে আমি আমার সেই ইচ্ছে সম্পূর্ণ করতে চাই।’ এই টুইটে স্পষ্ট হয়ে যায় বৃহস্পিতবারেই হার্দিক পদ্মশিবিরে যোগ দিচ্ছেন। দরকার ছিল আনুষ্ঠানিক ঘোষণা। বৃহস্পতিবার বেলার দিকে এই পাতিদার নেতা যান গুজরাতে দলের সদর দফতরে। হাতে তুলে নেন গেরুয়া পতাকা। 

আরও পড়ুন দলে আমার দশা নপুংসক নতুন বরের মতো: বিস্ফোরক হার্দিক

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট