কংগ্রেসে মোহভঙ্গ! বিজেপির প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পটেল

গুজরাত পাতিদার আন্দোলনের অন্যতম নেতার এমন মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: আর কয়েক মাস বাদেই রাজ্য বিধানসভার ভোট। আর সেই বিধানসভা ভোটের আগেই কংগ্রেসের অস্বস্তি বাড়ালেন তরুণ-তুর্কী নেতা হার্দিক পটেল। বুধবার দলের শীর্ষ নেতৃত্বের গয়ংগচ্ছ মনোভাবকে তুলোধনা করে কংগ্রেসের তরুণ-তুর্কী নেতা বলেছেন, ‘দলে কাউকে নেওয়ার হলে বিজেপি শীর্ষ নেতৃত্ব দ্রুতই সিদ্ধান্ত নেন। অথচ কংগ্রেসে উল্টো ছবি। এখানে কাউকে নেওয়ার ক্ষেত্রে কচ্ছপের গতিতে চলা হয়। কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে বলব, কাউকে যদি সম্মান করতে না পারেন, তাহলে তাঁকে অসম্মানও করবেন না।’ গুজরাত পাতিদার আন্দোলনের অন্যতম নেতার এমন মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, তবে কী কংগ্রেসের সম্পর্কে মোহভঙ্গ ঘটেছে হার্দিকের? বিধানসভা ভোটের আগেই রাজনৈতিক ডিগবাজি খেয়ে হাত শিবির ছেড়ে পদ্ম শিবিরে নাম লেখাবেন?

আচমকাই কেন দলের বিরুদ্ধে মুখ খুললেন গুজরাত কংগ্রেসের তরুণ-তুর্কী নেতা? ঘটনার সূত্রপাত কোডালধাম ট্রাস্টের চেয়ারম্যান ও পাতিদার আন্দোলনের অন্যতম নেতা নরেশ পটেলকে নিয়ে। গুজরাতে সরকার গঠনের ক্ষেত্রে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকেন পটেল সম্প্রদায়। আর সেই সম্প্রদায়ের উপরে যথেষ্টই প্রভাব রয়েছে কোডালধাম ট্রাস্টের চেয়ারম্যান নরেশ পটেলের। বিধানসভা ভোটে জয় নিশ্চিত করতে ইতিমধ্যেই কোডালধাম ট্রাস্টের চেয়ারম্যানকে দলে টানতে ঝাঁপিয়েছে বিজেপি, আপ। যদিও নরেশকে কংগ্রেসে যোগ দেওয়ানোর ক্ষেত্রে রাজি করিয়েছেন হার্দিক পটেল। এমনকী তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে লড়লে দুই দশক বাদে দলের পক্ষে ফের গুজরাতের ক্ষমতা দখল অনেকটা নিশ্চিত হবে বলেও বুঝিয়েছেন তরুণ-তুর্কী নেতা।

যদিও নরেশকে দলে নিলেও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সামনে রেখে লড়াইয়ের ক্ষেত্রে আপত্তি রয়েছে গুজরাত কংগ্রেসের একাধিক নেতার। তাই কোডালধাম ট্রাস্টের চেয়ারম্যানের হাত শিবিরে যোগদান ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নরেশের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দলে নেওয়া নিয়ে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের এমন টালবাহানা নিয়েই ক্ষোভ উগরে দিয়েছেন হার্দিক। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘নরেশ পটেলকে নিয়ে কংগ্রেসের একাংশ অপমানজনক মন্তব্য করছেন। তাঁদের স্পষ্ট জানিয়ে দিতে চাই, নিজেদের নেতাকে নিয়ে ওই অপমানজনক মন্তব্য সহ্য করবে না পাতিদার সম্প্রদায়।’

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট