হোয়াটসঅ্যাপ বায়ো থেকে ‘কংগ্রেস’ মুছে দিলেন হার্দিক পটেল

তিরঙ্গা সরিয়ে গেরুয়া উত্তরীয় পরা ছবি দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: গুজরাত বিধানসভা ভোটের আগে দলের সঙ্গে ক্রমশই দুরত্ব বাড়াচ্ছেন কংগ্রেসের তরুণ-তুর্কি নেতা হার্দিক পটেল। কংগ্রেসের সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন যে সময়ের অপেক্ষা সোমবার পরোক্ষে তা জানিয়ে দিলেন পাতিদার আন্দোলনের অন্যতম মুখ। সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ বায়োতে থাকা নিজের অ্যাকাউন্ট থেকে কংগ্রেস শব্দটি মুছে ফেলেছেন হার্দিক। ছবির নিচে তিরঙ্গা সরিয়ে গেরুয়া উত্তরীয় পরা ছবি দিয়েছেন। যদিও আচমকাই কেন হোয়াটসঅ্যাপ বায়ো বদলালেন, তা নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে চাননি গুজরাত প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি।

গত কয়েক সপ্তাহ ধরেই বেসুরো গাইছেন হার্দিক। নাম না করে দলের শীর্ষ নেতৃত্বকে আক্রমণ করার পাশাপাশি নিজেকে রামভক্ত হিসেবে দাবি করেছেন। সেই সঙ্গে হিন্দুত্বেরও জয়গান শোনা গিয়েছে তাঁর মুখে। আর তার পর থেকেই চর্চা শুরু হয়েছে, কংগ্রেস ছেড়ে বিজেপিতে নাম লেখাতে পারেন রাজ্যের তরুণ-তুর্কি নেতা। যদিও বিজেপিতে যোগদানের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

কিন্তু গুজরাত প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতির মতিগতি দেখে রাজনৈতিক পর্যবেক্ষরা নিশ্চিত, রাজ্যে বিধানসভা ভোটের আগেই হাত শিবির ছেড়ে ডিগবাজি খেয়ে পদ্ম শিবিরে নাম লেখাতে পারেন। ইতিমধ্যেই গুজরাতের বিজেপি সরকারের পক্ষ থেকে পাতিদার আন্দোলনের সময়ে দায়ের হওয়া বিভিন্ন মামলা প্রত্যাহার করা শুরু হয়েছে। হার্দিককে দলে টানতেই সুকৌশলে ওই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে রাজ্য বিজেপির এক নেতা জানিয়েছেন।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট