জার্সি বদল হার্দিকের, যোগ দিচ্ছেন BJP-তে

বৃহস্পতিবার গেরুয়া শিবিরে যোগদেবেন হার্দিক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জল্পনা চলছিল। সেই জল্পনাই সত্যি হতে চলেছে। পাতিদর নেতা হার্দিক প্যাটেল (Hardik Patel) বিজেপিতে যোগ দিতে চলেছেন। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম মঙ্গলবার  এই খবর দিয়েছে। তাদের প্রতিবেদন অনুসারে, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বৃহস্পতিবার দিল্লিতে দলের সদর দফতরে গেরুয়া পতাকা তুলে নেবেন হার্দিক প্য়াটেল।

গত ১৮ মে কংগ্রেস শিবির ত্যাগ করেন হার্দিক প্যাটেল (Hardik Patel)।  টুইট করে দল ত্যাগের কথা ঘোষণা করেন। সেই সঙ্গে রাহুল গান্ধিকেও দিয়েছেন খোঁচা। নিজের টুইটার হ্যান্ডেলে দল ত্যাগের ঘোষণা করতে গিয়ে হার্দিক লেখেন, ‘সাহস করে কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নিলাম। আমি নিশ্চিত, এই সিদ্ধান্ত আমার সমর্থকেরা সমর্থন করবে। আমি গুজরাতবাসীর জন্য কাজ করতে চাই। আমি বিশ্বাস করি, গৃহীত পদক্ষেপ  রাজ্যবাসীর স্বার্থে কাজে লাগবে।’

তার আগেও একবার হার্দিককে ((Hardik Patel)মুখ খুলতে দেখা গিয়েছিল। রীতিমতো সাংবাদিক সম্মেলন করে এই পাতিদার নেতা বলেন, দলে তাঁর অবস্থা নতুন বরের মতো, যাকে নপুংসক হতে বাধ্য করা হয়েছে।’ কংগ্রেস ত্যাগের পর থেকে সংবাদমাধ্যমের নজর ছিল তাঁর দিকে। রাজনৈতিকমহলের একাংশ নিশ্চিত ছিল,  হাওয়া যেদিকে বইছে, তাতে হার্দিক প্যাটেল গেরুয়া শিবিরে যোগ দিলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। কার্যত সেটাই হয়েছে। কংগ্রেস ছেড়ে সদ্য সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন কপিল সিবল। এবার হাত ছেড়ে হাতে পদ্ম তুলে নিতে চলেছেন হার্দিক প্যাটেল। 

কংগ্রেস ছেড়ে পদ্মশিবির যাওয়ার হিড়িক দেখে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, আগামীদিনে আরও কয়েকজন হেভিওয়েট নেতা দল ছাড়লে অবাক হওয়ার কিছু থাকেব না।  

আরও পড়ুন ‘হাত’ ছেড়ে সাইকেলে ‘হাত’ রাখলেন কপিল সিব্বল, এর পর কে???

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট