ঘৃণা ভাষণ রুখতে সব রাজ্যে কমিটি গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশজুড়ে ঘৃণা ভাষণের ঘটনা যেভাবে বেড়ে চলেছে তাতে উদ্বিগ্ন শীর্ষ আদালত। শুক্রবার বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি এসভিএন ভাত্তি স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন, ‘ঘৃণা ভাষণ কোনও মতেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে ওই মারণ ব্যাধি বন্ধ করতে হবে।’ ঘৃণা ভাষণ রুখতে দেশের প্রতিটি রাজ্যেই কমিটি গঠনের জন্য কেন্দ্রকে নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত। আগামী ১৮ অগস্ট মামলার পরবর্তী শুনানি। ওইদিনই কমিটি গঠনের বিষয়ে কেন্দ্রকে বিশদ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন বিচারপতিরা।   

সম্প্রতি হরিয়ানায় সাম্প্রদায়িক সংঘর্ষ নিয়ে যেভাবে একটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে লাগাতার ঘৃণা ছড়ানো চলছে এবং সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কটের ডাক দেওয়া হয়েছে তা রোখার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শাহিন আবদুল্লা নামে এক সাংবাদিক।  শীর্ষ আদালত যাতে এ বিষয়ে কেন্দ্রকে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য নির্দেশ দেয় সেই আর্জি জানান। 

শুক্রবার মামলার শুনানির সময়ে পর্যবেক্ষণ মন্তব্য বিচারপতি সঞ্জীব খান্না বলেন, ‘দুই সম্প্রদায়ের মধ্যে যথেষ্টই সম্প্রীতি রয়েছে। পারস্পারিক শ্রদ্ধা ও বিশ্বাসও রয়েছে। কিন্তু সেই সম্পর্কের মধ্যে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে ঘৃণ্য ভাষণ।  ঘৃণা ভাষণ কখনই ভালো নয় এবং অধিকাংশ মানুষ তা গ্রহণে রাজি নন।’ এর পরেই ঘৃণা ভাষণ রুখতে প্রতিটি পুলিশ প্রধানকে মাথায় রেখে কমিটি গঠনের নির্দেশ দেন বিচারপতিরা।  ওই কমিটিই রাজ্যের বিভিন্ন থানায় ঘৃণা ভাষণ নিয়ে জমা পড়া অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। কেন্দ্রের আইনজীবী অতিরিক্ত সলিসিটর জেনারেল কে এন নটরাজকে আগামী ১৮ অগস্ট কমিটি গঠন নিয়ে কী ব্যবস্থা নেওয়া হলো, তা জানানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। 

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে