‘ইস্তফা দিতে চাই’, মোদিকে জানিয়ে দিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল

রাজভবনের পক্ষ থেকে সংবাদমাধ্যমের কাছে রাজ্যপাল ভগ‍ৎ সিং কোশিয়ারির এক বিবৃতি পাঠানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ছত্রপতি শিবাজিকে নিয়ে বেফাঁস মন্তব্য করে মহারাষ্ট্রের রাজনৈতিক নেতা থেকে শুরু করে আম আদমির সমালোচনার মুখে পড়ে কী অবশেষে ইস্তফা দিচ্ছেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগ‍ৎ সিং কোশিয়ারি? ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ইস্তফা দেওয়ার ইচ্ছেপ্রকাশ তিনি। সোমবার নিজের ওই ইস্তফা দেওয়ার ইচ্ছেপ্রকাশের কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন মহারাষ্ট্রের রাজ্যপাল। সাংবিধানিক প্রধানের পদে ইস্তফা দিয়ে বাকি জীবনটা লেখাপড়া ও সামাজিক কাজ নিয়েই কাটিয়ে দিতে চান বলে জানিয়েছেন প্রাক্তন বিজেপি নেতা।  

এদিন রাজভবনের পক্ষ থেকে সংবাদমাধ্যমের কাছে রাজ্যপাল ভগ‍ৎ সিং কোশিয়ারির এক বিবৃতি পাঠানো হয়েছে। ওই বিবৃতিতে তিনি বলেছেন, ‘মহারাষ্ট্রের মতো রাজ্যের রাজ্যপাল বা রাজ্যসেবকের দায়িত্ব পালন করা অবশ্যই আমার জীবনে বড় প্রাপ্তি। এই রাজ্যেই বড় বড় সন্ন্যাসী, সমাজ সংস্কারক ও যোদ্ধারা জন্মগ্রহণ করেছেন। গত তিন বছরের বেশি সময় ধরে রাজ্যপাল হিসেবে রাজ্যবাসীর কাছ থেকে যে ভালবাসা ও শ্রদ্ধা পেয়েছি তা কখনও ভুলব না। সম্প্রতি এক কর্মসূচিতে রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তখনই তাঁকে রাজ্যপালের পদ থেকে সরে দাঁরানোর কথা জানিয়ে দিয়েছিলাম। তাঁকে বলেছিলাম, আর সক্রিয় রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকতে চাই না। লেখাপড়া সহ সামাজিক কাজকর্মে ব্যস্ত থেকেই শেষ জীবনটা কাটাতে চাই।’

গত সাতই জানুয়ারি জৈন সম্প্রদায়ের এক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময়েই রাজ্যপাল পদ নিয়ে অখুশির কথা জানিয়েছিলেন ভগ‍ৎ সিং কোশিয়ারি। ওই প্রতিনিধি দলকে তিনি বলেছিলেন, ‘রাজ্যপাল পদ আমাকে কোনও সুখ দিতে পারেনি। বরং অসুখী করে তুলেছে।’ ওই মন্তব্যের দুই সপ্তাহের মধ্যেই প্রধানমন্ত্রীকে ইস্তফা দেওয়ার বার্তা পৌঁছে দেওয়ার কথা প্রকাশ্যে আনলেন মহারাষ্ট্রের রাজ্যপাল।

ওইয়ারজাবালের জোড়া গোলে অস্ট্রিয়াকে গুঁড়িয়ে শেষ ষোলোয় স্পেন

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর