আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অসুস্থ স্ত্রীর পাশে থাকতে আগাম অবসর স্বামীর, ফেয়ারওয়েল পার্টিতেই মৃত্যুর কোলে জীবনসঙ্গিনী

নিজস্ব প্রতিনিধিঃ ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন, গলায় রয়েছে গাঁদা ফুলের মালা, হাতে একগুচ্ছ ফুল। চারিদিকে খুশির দৃশ্য।  স্বামীর অফিসের বিদায় অনুষ্ঠানে রয়েছেন  স্ত্রী। এই সময় আচমকাই  মুহূর্তের মধ্যে বদলে গেল পুরো জীবন।  বিদায় অনুষ্ঠানের মাঝে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল স্ত্রীর ।

এমনই হৃদয়বিদারক ঘটনার সাক্ষী থাকল রাজস্থানের কোটা। সেখানকার এক বাসিন্দা দেবেন্দ্র সান্দালের  স্ত্রীর দীর্ঘ ৩ বছর ধরে হৃদরোগে আক্রান্ত । তাই স্ত্রীর পাশে থাকতেই অফিস থেকে আগেই  তিনি  অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন ।  সেইজন্য অফিসের তরফ থেকে দেবেন্দ্রকে দেওয়া হয় বিদায় অনুষ্ঠান। আর সেখানে উপস্থিত ছিলেন স্ত্রী টিনা। অনুষ্ঠানের মাঝে  আচমকাই অসুস্থ হয়ে স্ত্রীকে  হারান দেবেন্দ্র।

ইতিমধ্যেই এই মর্মান্তিক ঘটনার ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে দেবেন্দ্র সেন্ট্রাল ওয়্যারহাউজিং কর্পোরেশনের ম্যানেজার। তাঁর বিদায় অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন স্ত্রী। ধুমধাম করে অফিসে চলছে অনুষ্ঠান। সেইসময় আচমকাই স্ত্রী টিনা  স্বামীকে বলেন ,’ আমার মাথা ঘুরছে।‘ সঙ্গে সঙ্গে  দেবেন্দ্র জলের ব্যবস্থা করেন। শুধু তাই নয় দেবেন্দ্র স্ত্রীর পিঠে ম্যাসাজ করতে শুরু করে দেন । আর তখনই আচমকাই টেবিলের ওপর মাথা নুইয়ে পড়ে যান স্ত্রী টিনা। তা দেখেই আর্তনাদের সুরে স্বামী দেবেন্দ্র বলেন, ‘কী হল! কেউ ওকে জল দাও ।‘ এই অবস্থায় সঙ্গে সঙ্গে টিনাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। একথায় বলা যায়, বিদায় অনুষ্ঠানের মাঝে দেবেন্দ্রে জীবনে নেমে এল বিষাদের সুর।  

Published by:

Share Link:

More Releted News:

ঈশ্বরের আপন দেশে পালাবদল, সিপিএমকে হটিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস

অসমে ৮৮-১০০ আসনে জিতে ফের ফিরছে বিজেপি সরকার, আভাস বুথফেরত সমীক্ষায়

দিল্লি পুরসভার মেয়র পদ দখল বিজেপির, ভোটে গরহাজির আপ কাউন্সিলররা

‘প্রকৃতি ও আদিবাসীদের বিরুদ্ধে অপরাধ’, কেন্দ্রের গ্রেট নিকোবর প্রকল্প নিয়ে সরব রাহুল গান্ধি

​অজিত পাওয়ারের প্রাণ কেড়েছিল যে সংস্থা, তার বিমানেই সফর ছেলে পার্থ-র, তুঙ্গে চর্চা

অখিলেশের কুশপুত্তলিকা পোড়াতে গিয়ে অগ্নিদগ্ধ বিজেপি বিধায়ক, হাসপাতালে দেখতে গেলেন সপা নেতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ