ভারী বৃষ্টিতে নাজেহাল মুম্বই, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিতে জলমগ্ন  মুম্বই। এই আবহে আবহাওয়া দফতরের তরফে  আগামী দু’দিন নাগপুর এবং মহারাষ্ট্রে জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা।  শনিবার চন্দ্রপুরে লাল এবং নাগপুর, অমরাবতী ও ওয়ার্ধা জেলায় কমলা সতর্কতা জারি করেছে।

হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, নাগপুরে শুক্রবার থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়। শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নাগপুর বিমানবন্দরে ৯০.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই পরিস্থিতিতে নাগপুরের জেলা কালেক্টর শনিবার শহর ও গ্রামীণ এলাকার সমস্ত স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করেছে। প্রশাসনের তরফে জানান হয়েছে, অবিরাম বৃষ্টিপাতের ফলে নাগপুর শহরের বেশ কয়েকটি অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। শুধু তাই নয় বৃষ্টির জেরে দুটি সেতু জলে ভেসে গিয়েছে। এরজেরে ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। তাই বাসিন্দাদের প্রয়োজন ছাড়া রাস্তায় না বেড়ানোর নির্দেশ দিয়েছে প্রশাসন।

অন্যদিকে একই চিত্র দেখা গিয়েছে বাণিজ্য নগরী মুম্বইতে। সেখানে ভারী বৃষ্টিপাতের জেরে ব্যাহত হয়েছে যান চলাচল। শুধু তাই নয় অবিরাম বৃষ্টির ফলে রেল লাইন জলে ডুবে গিয়েছে। যারফলে ট্রেন পরিষেবা বিলম্বিত হয়েছে।  পাশাপাশি ভারী বৃষ্টিপাতের জেরে  ৪.২৪ মিটার পর্যন্ত সমুদ্রের ঢেউয়ের উচ্চতা বাড়ার সম্ভাবনা রয়েছে। এই আবহে মুম্বইয়ের সঙ্গে মহারাষ্ট্রে জারি হল ভারী বৃষ্টির সতর্কতা।  

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফের মা হলেন বুবলী!

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

সরকারি দফতরে আচমকা হাজির বিধায়ক, গিয়ে যা দেখলেন….

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য