মোরবি সেতু: গুজরাত হাইকোর্টে মামলা, রাজ্যের কাছে রিপোর্ট তলব

স্বতঃপ্রণোদিত মামলা ডিভিশন বেঞ্চে

Share:

নিজস্ব প্রতিনিধি, গান্ধিনগর: মোরবি সেতু দুর্ঘটনা গড়াল গুজরাত হাইকোর্টে। গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি আশুতোষ শাস্ত্রীর ডিভিশন বেঞ্চে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা।  রাজ্য সরকারের হয়ে আদালতে সওয়াল করেন অ্যাডভোটেক জেনারেল কমল ত্রিবেদী। রাজ্য সরকারের উদ্দেশ্য ডিভিশন বেঞ্চের বার্তা, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে নতুন বছর শুরু হতে চলেছে এক সেতু দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি নিয়ে। এক সঙ্গে এত মানুষের মৃত্যু কোনওভাবেই মেনে নেওয়া যায় না।  এই এজলাস রাজ্য সরকারের কাছে জানতে চায়, সেতু দুর্ঘটনার নিরিখে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে রাজ্য সরকার মনে করছে? বর্তমানে সেতুর স্ট্যাটাস রিপোর্ট কী, সেটা এই এজলাসকে এক সপ্তাহের মধ্যে  জানাতে হবে।

ডিভিশন বেঞ্চ নোটিশ পাঠিয়েছে গুজরাতের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, মোরবি পুরনিগম, মোরবি পুরনিগমের মহানাগরিক, নগরোন্নয়ন দফতরকে। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ থেকে স্পষ্ট মোরবি সেতু দুর্ঘটনাকে হাইকোর্ট একেবারেই হালকাভাবে দেখতে নারাজ। 

উল্লেখ করা যেতে পারে, গত ৩০ অক্টোবর আচমকাই মোরবি সেতু তাসের ঘরের মতো ভেঙে পড়ে। প্রাণ হারান শতাধিক। এই দুর্ঘটনার পরে পরে একের পর এক চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ হতে শুরু করে। সব থেকে ভয়াবহ রিপোর্টটি হল,  এই সেতু দুর্ঘটনার জন্য বরাদ্দ করা হয়েছিল দুই কোটি টাকা। খরচ করা হয়েছে মাত্র ১২ লক্ষ।  

আরও পড়ুন Morbi bridge: সংস্কারের জন্য বরাদ্দ দুই কোটি, খরচ মাত্র ১২ লক্ষ

 

বুধবার কেমন কাটবে আপনার দিন? দিনের শুরুতেই জেনে নিন আজকের রাশিফল

১৫ মিনিটেই সুজি দিয়ে খুদের জন্য বানান এই হেলদি আর মজাদার রেসিপি

বর্ষায় ভ্রমণের সেরা ঠিকানা, ঘুরে আসুন ভারতের এই ৭ অসাধারণ গন্তব্য

ইউটিউবে আসছে বড় পরিবর্তন! ২৪ আগস্ট কার্যকর হবে নতুন নিয়ম

শরীর দিচ্ছে বিপদের সঙ্কেত! জেনে নিন জরায়ু ক্যানসারের এই ৫ লক্ষণ

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি

অ্যালোপেশিয়ার সমস্যায় নতুন দিগন্ত! আর্থ্রাইটিসের ওষুধেই মিলবে মুক্তি

সকালে খালি পেটে জোয়ানের জল খেলে মিলবে ৬টি দারুণ উপকারিতা

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

সুস্থ পেটের চাবিকাঠি ত্রিফলা জুস! জানুন এর দুর্দান্ত ৬ উপকারিতা

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর