Morbi bridge: সংস্কারের জন্য বরাদ্দ দুই কোটি, খরচ মাত্র ১২ লক্ষ

বরাদ্দকৃত অর্থের মাত্র ছয় শতাংশ খরচ

Share:

নিজস্ব প্রতিনিধি, মোরবি: মোরবি সেতু দুর্ঘটনায় তদন্তে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সেতু সংস্কারে জন্য বরাদ্দ করা হয়েছিল দুই কোটি টাকা। আর ওরেভা সংস্থা খরচ করেছে মাত্র ১২ লক্ষ টাকা। অর্থাৎ মোট বরাদ্দকৃত অর্থের মাত্র ছয় শতাংশ খরচ করেছে ওরেভা। বিস্ফোরক তথ্য আরও রয়েছে। সেতুর যে সব অংশ সংস্কার করার কথা ছিল, ওরেভা সেই সব অংশের সংস্কার না করেই সেতু ব্যবহারের জন্য খুলে দেয়।

জানা গিয়েছে, সংস্থার সংস্কার করার কথা ছিল সেতুর কেবল। যে সব কেবল নষ্ট হয়ে গিয়েছিল, সেই সব কেবল সরিয়ে নতুন কেবল বসানোর কথা ছিল ওরেভার। সে সব কিছু না করেই তারা জোড়াতালি দিয়ে মেরামতি করে নির্ধারিত সময়ের আগেই  সেতু খুলে দেয়।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর ভেঙে পড়া সেতুর কিছু অংশ পরীক্ষার জন্য ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছিল। তাদের পরীক্ষার রিপোর্টেই উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। তদন্তে জানা গিয়েছে, সেতু মেরামতির বরাত পাওয়ার পর ওরেভা সংস্কারের আংশিক দায়িত্ব তুলে দেয় দেব প্রকাশ সলিউশন নামে একটি সংস্থার হাতে, যাদের এই ধরনের কাজের কোনও অভিজ্ঞতাই নেই। ইতোমধ্যে পুলিশ ওরেভার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে। গ্রেফতার করেছে সংস্থার নয়জন কর্মীকে। যদিও রাঘব বোয়ালরা পলাতক।

উল্লেখ করা যেতে পারে, গত রবিবার রাতে আচমকাই সেতু তাসের ঘরের মতো ভেঙে পড়ে। প্রাণ হারান শতাধিক। 

আরও পড়ুন Morbi: অভিযুক্তদের পক্ষে দাঁড়াবেন না কোনও আইনজীবী, সিদ্ধান্ত বার অ্যাসোসিয়েশনের

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

বাড়ি সাজাতে গিয়ে দুর্ভাগ্য ডেকে আনছেন না তো? কয়েকটি গাছ লাগানোর আগে সাবধান

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক