গাজায় ইজরায়েলি বিমান হামলায় নিহত ভারতীয় সেনার প্রাক্তন কর্নেল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইজরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন আধিকারিক বৈভব অনিল কালে। তিন সপ্তাহ আগে জাতিসঙ্ঘের নিরাপত্তা বিষয়ক সমন্বয়ক হিসাবে কাজে যোগ দিয়েছিলেন তিনি। গতকাল সোমবার (১৩মে) গাড়িতে চেপে জাতিসঙ্ঘের অন্য এক কর্মীর সঙ্গে রাফার ইউরোপিয়ান হাসপাতালে যাচ্ছিলেন। তখনই ইজরায়েলি বাহিনীর বিমান হামলার মুখে পড়েন বৈভব। ইজরায়েলি বাহিনীর ছোড়া বোমায় গাড়িটি সম্পূর্ণ বিধ্বস্ত হলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। গাড়িতে থাকা জাতিসঙ্ঘের অন্য কর্মী গুরুতর জখম হন।

মহারাষ্ট্রের পুণের বাসিন্দা বৈভব অনিল কালে তিন বছর আগে ভারতীয় সেনাবাহিনী থেকে অবসর নিয়েছিলেন। সেনাবাহিনীতে থাকার সময়েই সমাজসেবামূলক কাজকর্মে জড়িয়ে পড়েছিলেন। অবসর নেওয়ার পরে হাতে অফুরন্ত সময় থাকায় বেশ কয়েকটি সমাজসেবী সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েন। এর পরে জাতিসঙ্ঘের সমাজসেবামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত হন। মাত্র তিন সপ্তাহ আগেই জাতিসঙ্ঘের হয়ে গাজায় গিয়েছিলেন।

গাজায় ইজরায়েলি বোমা হামলায় বৈভব অনিল কালের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সোমবারের হামলার ঘটনার নিন্দা জানিয়ে তদন্তের দাবি জানিয়েছেন তিনি। উল্লেখ্য গত সপ্তাহ খানেক ধরেই রাফায় হত্যালীলা শুরু করেছে ইজরায়েলি জল্লাদ বাহিনী। প্রতিদিনই রাফার জনবসতি এলাকায় হামলা চালাচ্ছে। রাফায় হামলা চালানোয় ইজরায়েলের উপরে চটেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। গত বছরের ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস। ওই হামলার জবাব দিতে পাল্টা গণহত্যা শুরু করেছে ইজরায়েলি সেনা। গত কয়েক মাসে ইজরায়েলের হামলায় জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থায কর্মরত ১৯০ কর্মী প্রাণ হারিয়েছেন।  

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন