বিজেপির থাবা থেকে বাঁচাতে হিমাচলের বিধায়কদের চণ্ডীগড় সরাচ্ছে কংগ্রেস

সরকার গঠন না পর্যন্ত কংগ্রেস বিধায়করা সেখানেই থাকবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, সিমলা: সংখ্যার বিচারে হিমাচল প্রদেশে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনের চেয়েও বেশি পেয়েছে কংগ্রেস। কিন্তু বিজেপি নেতৃত্বের ভয়ে কাঁটা হয়ে রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধি-প্রতিভা সিংরা। টাকার থলির লোভ দেখিয়ে দলীয় বিধায়কদের ভাঙিয়ে নিতে পারে বলে আশঙ্কা তাঁদের। তাই বিজেপির গ্রাস থেকে বাঁচাতে হিমাচলের নবনির্বাচিত দলীয় বিধায়কদের চণ্ডীগড়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সরকার গঠন না পর্যন্ত কংগ্রেস বিধায়করা সেখানেই থাকবেন।

৬৯ আসন বিশিষ্ট হিমাচলে সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার হল ৩৫। কংগ্রেস ইতিমধ্যেই ৪০ টি আসনে জিতেছে। সেখানে বিজেপি পেয়েছে ২৫টি আসন। কিন্তু কোনও ঝুঁকি নিতে নারাজ কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। পরবর্তী সরকার গঠনের লক্ষ্যে দলীয় রণকৌশল ঠিক করতে ইতিমধ্যেই রাজধানীতে পৌঁছে গিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুড্ডা, কংগ্রেস নেতা রাজীব শুক্লা। রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকের পরেই পাহাড়ি রাজ্যে দলীয় বিধায়কদের না রাখার সিদ্ধান্ত নেন তাঁরা।

সূত্রের খবর, প্রথমে দলীয় বিধায়কদের কংগ্রেস শাসিত ছত্তিশগড় কিংবা রাজস্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। পরে ওই সিদ্ধান্ত বদল করা হয়। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুড্ডা জানান, দলীয় বিধায়কদের পাহারা দেওয়ার দায়িত্ব তিনি নিচ্ছেন। চণ্ডীগড়েই দলীয় বিধায়কদের বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী বেছে নেওয়া হবে। যদিও হিমাচল প্রদেশ কংগ্রেস সভাপতি প্রতিভা সিংয়ের দাবি, দলীয় বিধায়করা ঐক্যবদ্ধ রয়েছেন। বিজেপির ফাঁদে কোনও বিধায়ক পা দেবেন না। রাজ্যের মানুষ যে বিজেপির শাসন থেকে মুক্তি চেয়েছিলেন তা ভালই জানেন তাঁরা।   

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে

ভেনিস অব দ্য ইস্ট, ঘুরে আসুন কেরলমের সবচেয়ে মোহময় জলনগরী আলেপ্পি

দুর্দান্ত অফার! ২২ হাজার টাকা ছাড় OnePlus-র ফ্ল্যাগশিপ স্মার্টফোনে

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম