দুর্যোগে ভেসে গিয়েছে বাড়ি, জম্মু ও কাশ্মীরে মুসলিম প্রতিবেশীদের আশ্রয় দিল হিন্দু পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে সাম্প্রতিক সময়ে হওয়া ভারী বৃষ্টিপাতের ফলে  ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। ভূস্বর্গ প্রাকৃতির দুর্যোগের কারণে আচমকায় যেন ভয়ঙ্কর হয়ে উঠেছে। এত খারাপের মধ্যেও তো ভাল কিছু থাকে। তেমনই একটি খুব সুন্দর চিত্র প্রকাশ্যে এসেছে। কাঠুয়া জেলার বানি থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির এক হৃদয়স্পর্শী উদাহরণ সামনে এসেছে। একটি হিন্দু পরিবার তাদের মুসলিম প্রতিবেশীদের আশ্রয় দেওয়ার জন্য তাদের বাড়ির দরজা খুলে দিয়েছে। বর্তমান ভারতে না চাইতেও যেন বিভেদের সৃষ্টি হয়েছে। রাজনীতিবিদরা নিজেদের স্বার্থে ভারতকে ভাগ করছে কেবল দুটি ধর্মে। তবে সেসবকে তুচ্ছ করেও মানুষের কাছে শ্রেষ্ঠ হয়ে উঠেছে মনুষ্যত্ব। দুর্যোগে ঘর হারিয়ে ফেলা মুসলিম প্রতিবেশীদের আশ্রয় দেওয়ার জন্য হিন্দু পরিবারগুলি তাদের বাড়ির দরজা খুলে দিয়েছে।

২৮ অগস্ট আকস্মিক বন্যায় বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পর সুভাষ নামে এক স্থানীয় ব্যক্তির বাড়িতে আশেওয় নিয়েছেন প্রতিবেশী জাভেদ আহমেদের আট সদস্যের পরিবার। তার মধ্যে রয়েছেন জাভেদের শ্বশুর এবং দুই অন্ধ সন্তান। এইভাবে সাহায্যের হাত ইদানিং সময়ে যে কেউ বাড়িয়ে দেন না তা স্বীকার করে নিয়েছেন আহমেদ। তাই প্রকাশ করেছেন কৃতজ্ঞতা। তাঁর কথায়, “বন্যায় আমাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর ফলে আমরা আশ্রয় নিতে বাধ্য হয়েছিলাম। আমরা সুভাষজির বাড়িতে থাকছি। তাঁরা আমাদের এক তলায় দুটি ঘর দিয়েছেন এবং নিজেরা দোতলায় চলে গিয়েছেন। আমাদের মনে হচ্ছে যেন নিজেদের বাড়িতেই আছি।”

২৮ অগস্ট আকস্মিক বন্যায় বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পর সুভাষ নামে এক স্থানীয় ব্যক্তির বাড়িতে আশেওয় নিয়েছেন প্রতিবেশী জাভেদ আহমেদের আট সদস্যের পরিবার। তার মধ্যে রয়েছেন জাভেদের শ্বশুর এবং দুই অন্ধ সন্তান। এইভাবে সাহায্যের হাত ইদানিং সময়ে যে কেউ বাড়িয়ে দেন না তা স্বীকার করে নিয়েছেন আহমেদ। তাই প্রকাশ করেছেন কৃতজ্ঞতা। তাঁর কথায়, “বন্যায় আমাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর ফলে আমরা আশ্রয় নিতে বাধ্য হয়েছিলাম। আমরা সুভাষজির বাড়িতে থাকছি। তাঁরা আমাদের এক তলায় দুটি ঘর দিয়েছেন এবং নিজেরা দোতলায় চলে গিয়েছেন। আমাদের মনে হচ্ছে যেন নিজেদের বাড়িতেই আছি।”

জাভেদ আহমেদ জানিয়েছেন রেশন এবং অন্যান্য গৃহস্থালীর জিনিসপত্রও সুভাষের পরিবার দিয়েছেন। যদিও ইতিমধ্যেই জাভেদ ত্রাণ এবং ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। স্থানীয় বিধায়ক রামেশ্বর সিং এই গৃহহারা পরিবারগুলিকে দেখতে গিয়েছিলেন। তিনি যখন সোনেন সুভাষ একজন হিন্দু হয়েও মুসলিম জাভেদ আহমেদকে আশ্রয় দিয়েছেন, অত্যন্ত খুশি হন। এই পদক্ষেপ যে শক্তিশালী বার্তা বহন করে, তাও জানাতে ভোলেননি তিনি।

বৃষ্টিতে আহমেদ তার বাড়ি হারিয়েছেন। গত এক সপ্তাহ ধরে তাঁর পরিবার সুভাষেদের বাড়িতে রয়েছেন। সুভাষ জানিয়েছে জাভেদ আহমেদদের যতসিন ইচ্ছা ততদিন থাকতে পারেন। বিধায়ক বলেন, “জম্মু ও কাশ্মীরের আসল সৌন্দর্য এটাই- প্রতিকূলতার মধ্যে ঐক্য এবং সর্বোপরি মানবতা।” সরকারি আধিকারিকরা জানিয়েছেন, বন্যাদুর্গত এলাকায় ত্রাণ ও পুনর্বাসন ব্যবস্থা জোরদার করা হচ্ছে। তবে এই ধরণের ঘটনা নিঃসন্দেহে স্থানীয় সম্প্রদায়ের সংহতির প্রতিফলন ঘটায় তা বলা বাহুল্য।

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

৯,০০০ টাকা সস্তা হল ৫০MP ক্যামেরার Vivo 5G, কোথায় মিলবে এই স্মার্টফোন!

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

বায়োমেট্রিক নয়, এবার শুধু আঙুলের ছাপেই তোলা যাবে রেশন! বড় ঘোষণা খাদ্য দফতরের

দুর্নীতি রুখতে অ্যাকশন মুডে শুভেন্দু, তিন আইপিএসকে পাঠালেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে

মধ্যপ্রদেশের দাতিয়ায় জয়ী কংগ্রেস, গুজরাতের মঞ্জালপুর ধরে রাখল বিজেপি

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার

বিধায়ক চন্দনাকে ক্ষমা চাইতে হবে! আশাকর্মীর দেহ আটকে বিক্ষোভ বাঁকুড়ায়