চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘প্রহসনের ভোটে’ জেতায় শেখ হাসিনাকে শুভেচ্ছা মোদির

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সদ্য সমাপ্ত জাতীয় সংসদ  নির্বাচনে (পড়ুন প্রহসনের ভোটে) বিপুল জয় নিয়ে টানা চতুর্থবার বাংলাদেশের শাসন ক্ষমতায় ফিরেছে আওয়ামী লীগ। আর ‘প্রহসণের ভোটে’ বিপুল জয়ের জন্য সোমবার সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোনে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে এক পোস্টে নিজেই ওই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

রবিবারই বাংলাদেশে বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। যদিও ওই ভোট বয়কট করেছে বিএনপি-সহ দেশটির প্রধান রাজনৈতিক দলগুলি। ৪০ শতাংশেরও কম ভোটার রবিবারের ভোটে অংশ নিয়েছিল। আর সেই সুযোগে দেদার ছাপ্পা মেরে নিজেদের বিপুল জয় সুনিশ্চিত করেছে শাসক দল আওয়ামী লীগের ক্যাডাররা। খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও ভোট লুঠ করে গোপালগঞ্জ-৩ আসন থেকে বিপুল ভোটে জিতেছেন। তাঁর ওই জয় বাম জমানায় পশ্চিমবঙ্গের কেশপুর থেকে সিপিএম নেত্রী নন্দরানি ডলের বিপুল জয়ের স্মৃতিকে উস্কে দিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, রবিবারের ভোট গোটা বিশ্বেই বাংলাদেশের মুখ পুড়িয়েছে।

ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরেই টানা চতুর্থবার ক্ষমতায় ফেরার জন্য বিভিন্ন দেশের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ সভানেত্রীকে শুভেচ্ছা জানানো শুরু হয়েছে। এদিন বিকেলেই বঙ্গবন্ধু কন্যাকে শুভেচ্ছা জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার খানিকক্ষণ বাদে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর কথা জানিয়ে তিনি লেখেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছি। সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো ঐতিহাসিক বিজয়ের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছি। সেই সঙ্গে সফলভাবে ভোট সম্পন্ন করার জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানাই। বাংলাদেশের সঙ্গে আমাদের স্থায়ী এবং জনকেন্দ্রিক অংশীদারিত্বকে জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ