‘অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় ফিরে গেলে কোনও মামলা হবে না’, বার্তা অমিত শাহের

Share:

নিজস্ব প্রতিনিধি, গান্ধীনগর: ‘অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় নিজেদের দেশে ফিরে গেলে পশ্চিমবঙ্গ সরকার কোনও মামলা করবে না,’ গুজরাতের গান্ধীনগর থেকে এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে অনুপ্রবেশকারী ইস্য়ুতে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদও জানিয়েছেন শাহ।

আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তার কথা মাথাতে রেখে জমি হস্তান্তরের কাজ শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যেই বেশ কিছু এলাকায় জমি হস্তান্তর হয়ে গিয়েছে বিএসএফকে। তারই একটি হিসেব গতকাল, বুধবার রাতে দেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোশ্য়াল মিডিয়ায় তিনি লেখেন, ‘কোচবিহারে ২২.৯২৫ একর, জলপাইগুড়িতে ৩৫.১৬৫ একর, দার্জিলিং-এ ৮.৮১৫ একর, উত্তর দিনাজপুরে ২.৮৪ একর এবং দক্ষিণ দিনাজপুরে ২০.১৭০১ একর জমি বিএসএফ-কে দেওয়া হয়েছে। এছাড়াও মালদাতে ১০.৯০ একর, মুর্শিদাবাদে ৩৮.৮০৫ একর, নদিয়ায় ০.৫৫ একর এবং উত্তর ২৪ পরগণায় ২.৬ একর জমি তুলে দেওয়া হয়েছে বিএসএফ-এর হাতে।’ এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সাধুবাদ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ, বৃহস্পতিবার গান্ধীনগর থেকে অনুুপ্রবেশ ইস্যুতে তিনি বলেন, ‘আজকাল খবর আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে অনুপ্রবেশকারীরা এখন পালিয়ে যাচ্ছে। তারা নিজেরাই ফিরে যাচ্ছে নিজেদের দেশে। শুভেন্দু এবং বাংলার বিজেপি সরকার হোল্ডিং সেন্টার তৈরি করেছে। কিন্তু আমরা সবাই চাই যারা অবৈধভাবে প্রবেশ করেছে তারা যেখান থেকে এসেছে সেখানেই ফিরে যাক। যদি তারা স্বেচ্ছায় চলে যায়, তাহলে পশ্চিমবঙ্গ সরকার তাদের বিরুদ্ধে কোনও মামলা করবে না। বরং তাদের চলে যেতে সাহায্যই করবে। আমি আশা করি, শনাক্তকরণ অভিযান শুরু হওয়ার আগেই অনেকে নিজ উদ্যোগে ফিরে যাবেন।’

আরও পডুন: বাংলায় নতুন বিধায়কদের ১৭৬ জনই ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন

একই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের বিএসএফকে জমি হস্তান্তর প্রসঙ্গে শাহ বলেন, ‘পশ্চিমবঙ্গে নির্বাচনের সময় আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, যদি আমাদের শাসনের দায়িত্ব দেন, তাহলে কয়েক দিনের মধ্যেই বাংলাদেশ সীমান্তের ফাঁকা জায়গায় ফেন্সিং দেওয়ার কাজ শুরু করে দেব। মাত্র সাত দিনের মধ্যে বিএসএফ-কে ৬০০ হেক্টর জমি হস্তান্তর করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানাতে চাই। এছাড়াও, চিকেন’স নেকের ১২১ হেক্টর জমিও বিএসএফ-কে হস্তান্তর করা হয়েছে।’ 

২১ জুলাইয়ের গুলি কাণ্ডে সব দোষীর শাস্তি চান শহিদ রতন মণ্ডলের স্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৪ নাবিকের মৃত্যুতে রুশ রাষ্ট্রদূতকে তলব ভারতের

যাত্রী পরিষেবা উন্নত করতে ৫০টি নতুন এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

‘জানি আমাকে আবারও দেশদ্রোহী বলা হবে’, দিল্লিতে ককরোচদের আন্দোলনকে সমর্থন দিলজিতের

ট্রাম্পের নিশানায় এবার কানাডা, ৫০ শতাংশ শুল্ক আরোপ

প্রয়াত ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান

রথ টানতেই লাগে ঝটকা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক পরিণতি দুই ছাত্রের

২০ জুলাই পার হলেও অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাননি? এই নম্বরে ফোন করলেই অগাস্টে মিলবে টাকা

২১ জুলাই কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ! কোথায় কোন রাস্তা এড়িয়ে চলবেন?

সিকিমে নির্মীয়মাণ টানেল ভয়াবহ ভূমিধস! গ্যাস লিক করে মৃত ৮, এখনও আটকে বহু

একুশের কর্মসূচির মাঝেই আবহাওয়ার ভোলবদল, কলকাতা সহ বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

রাস্তার মধ্যেই দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, পুড়ে মৃত ৭

একুশে জুলাইয়ে তৃণমূল কর্মীদের জন্য জল-বিস্কুট নিয়ে স্টেশনে হাজির বিজেপি কর্মীরা

হড়পা বানে আফগানিস্তানে ভয়াবহ পরিস্থিতি! মৃত ২০, নিখোঁজ বহু