বাংলায় নতুন বিধায়কদের ১৭৬ জনই ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে বাংলায় নির্বাচিত ২৯৪ বিধায়কের মধ্যে ১৭৬ জনই ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন (এর মধ্যে শুভেন্দু অধিকারী ও হুমায়ুন কবীর দুটি করে আসনে জয়ী হয়েছেন)। আর ১১৮ জন বিধায়ক ৫০ শতাংশের কম ভোট পেয়েও শেষ হাসি হেসেছেন। সবচেয়ে বেশি ভোট (শতাংশের হিসাবে) নির্বাচিত হয়েছেন মেটিয়াবুরুজ থেকে জয়ী আব্দুল খালেক মোল্লা। তিনি ৬৮.৯৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ী প্রার্থীদের প্রাপ্ত গড় ভোট ৫০.৪৩ শতাংশ। পাঁচ বছর আগে ২০২১ সালে নির্বাচিত বিধায়কদের প্রাপ্ত ভোটের হার ছিল ৫০.১৬ শতাংশ।

বৃহস্পতিবার (২৮ মে) পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিধায়কদের নিয়ে এক বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)। রিপোর্ট অনুযায়ী, নবনির্বাচিত বিধায়কদের মধ্যে ১৯১ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। তার মধ্যে ১২১ জনই ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। ১৭৯ কোটিপতি বিধায়কের মধ্যে ১০৪ জন বা ৫৮ শতাংশ ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে জয়লাভ করেছেন।

এডিআরের রিপোর্ট অনুযায়ী, ২৯৪ জন নবনির্বাচিত বিধায়কের মধ্যে ৩৭ জন মহিলা। ওই ৩৭ জনই ৩৫ শতাংশের বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মহিলা বিধায়কদের মধ্যে সর্বাধিক ভোট পেয়েছেন জলপাইগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ির শিখা চট্টোপাধ্যায়। বিজেপি বিধায়ক পেয়েছেন ৬৩ শতাংশ ভোট এবং তাঁর জয়ের ব্যবধান ৩৯ শতাংশ। গতবার বিধায়ক ছিলেন এমন ১০২ জন এবারের ভোটেও বাজিমাত করেছেন। অর্থা‍ৎ তাঁরা ফের জিতে এসেছেন। এর মধ্যে ৬৪ জন ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে জিতেছেন। ৩৫ জন ১০ শতাংশের কম ব্যবধানে এবং তিনজন ৪০ শতাংশের বেশি ব্যবধানে জয়ী হয়েছেন। পাঁচজন বিধায়ক ১,০০০-এরও কম ভোটের ব্যবধানে জিতেছেন।

‘অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় ফিরে গেলে কোনও মামলা হবে না’, বার্তা অমিত শাহের

বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়াই কাল, দামোদরের জলে তলিয়ে গেল নাবালক

‘ঘর পরিষ্কার করতে পারেন না?’, শ্রদ্ধার নাচের ভিডিও নিয়ে হাসাহাসি, কী জবাব নায়িকার?

কাজে দেবে না ছাতাও, কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী ও বৃষ্টি

ঘরের ঝগড়া রাস্তায়, দিবালোকে স্ত্রীর হাতে চড় খেয়ে কান্নাকাটি স্বামীর

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস! পুলিশের জালে অভিযুক্ত যুবক

কেরলমের বিনোদন পার্কে ভয়াবহ দুর্ঘটনা, চলন্ত রাইড ভেঙে আহত ৫

কেনিয়ার স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় পুড়ে ছাই ১৬ ছাত্রী

বাংলায় নতুন বিধায়কদের ১৭৬ জনই ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

‘সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব,’ হুঁশিয়ারি সিদ্দারামাইয়ার

পাহাড়ে পড়ুয়াদের জন্য বিশেষ ট্রেন চালু, যানজট মোকাবিলায় উদ্যোগী ডিএইচআর

৮৮ দিন পর ইরানে ফিরল ইন্টারনেট পরিসেবা, সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা বহাল