হানিমুনে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা! ঋতুস্রাব হতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিয়ের পর নতুন জীবনের স্বপ্ন নিয়ে স্বামীর সঙ্গে আন্দামানে হানিমুনে গিয়েছিলেন তরুণী। কিন্তু সেই সফরই নাকি তাঁর জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়। অভিযোগ, হানিমুনের মাঝেই ঋতুস্রাব শুরু হওয়ায় স্বামীর রোষের মুখে পড়েন তরুণী। শুরু হয় মারধর। এমনকি তাঁকে শ্বাসরোধ করে খুনের চেষ্টাও করা হয়েছিল বলে অভিযোগ।

জানা গিয়েছে, দিল্লির একটি বিবাহ ভবনে নিকিল মিশ্রের সঙ্গে বিয়ে হয়েছিল ওই তরুণীর। অভিযোগ, বিয়ের আগেই পাত্রপক্ষের তরফে দামি ও নামী সংস্থার জিনিসপত্র চাওয়া হয়েছিল। মেয়ের পরিবারের তরফে প্রায় ২০ লক্ষ টাকা নগদ, একটি গাড়ি-সহ প্রায় ৪০ লক্ষ টাকার সামগ্রী দেওয়া হয় বলে দাবি তাঁর। বিয়ের পর দিল্লিতে শ্বশুরবাড়িতে গিয়ে অবশ্য স্বস্তি মেলেনি। অভিযোগ, পণের সামগ্রী নিয়ে নিয়মিত কটূক্তি ও অপমান করা হত তাঁকে। এরই মধ্যে স্বামীর সঙ্গে আন্দামানে যান তরুণী। সেখানে হঠাৎ ঋতুস্রাব শুরু হয়। প্রবল পেটব্যথা এবং রক্তপাতও হচ্ছিল। অভিযোগ, কেন আগে থেকে জানাননি-এই প্রশ্ন তুলে স্বামী তাঁর উপর চড়াও হন। চড়, ঘুষি, লাথির পাশাপাশি শ্বাসরোধের চেষ্টাও করা হয় বলে অভিযোগ। তাঁর চিৎকার শুনে হোটেলের কর্মীরা ছুটে এসে তাঁকে রক্ষা করেন। এর পরেও পরিস্থিতি বদলায়নি বলে অভিযোগ।

আরও পড়ুনঃ শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

শেষ পর্যন্ত ১৪ জুলাই তাঁকে শ্বশুরবাড়ি থেকে বার করে দেওয়া হয়। পণের সামগ্রী ফেরত না দেওয়া এবং হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তরুণী। ঘটনায় ১৫ অগস্ট নিকিল, তাঁর মা সঞ্জু এবং বোন নেহার বিরুদ্ধে মামলা করেছে রামগড়তাল থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

আগুনের লেলিহান শিখার গ্রাস থেকে কীভাবে সপরিবারে রক্ষা? ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা পর্যটকের

তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, মৃত ৭

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

সপ্তাহের শুরুতেই বৃষ্টির দাপট, নিম্নচাপের জেরে একাধিক জেলায় জারি লাল-কমলা সতর্কতা

তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৭

ঝাল-ঝোল তো খেয়েছেন, এবার বেগুন দিয়ে বানিয়ে ফেলুন কই ভোলার রসা

Whatsapp-এ ‘থাম্বস আপ’ পাঠাচ্ছেন, বিপদে পড়ছেন না তো? জেনে নিন এই ইমোজির আসল অর্থ

ডায়েটে রয়েছেন, তেলে-ভাজা বারণ! বানিয়ে নিন ওটসের চপ, চর্বি একটুও বাড়বে না

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর