মাসতুতো ভাইকে বিয়ের জেদ, ঘুমন্ত বোনকে গুলিতে ঝাঁঝরা করল দাদা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ে করার স্বপ্নই কাল হল!  নিজের মাসতুতো ভাইকে করে বিয়ে করতে চেয়েছিলেন ২০ বছরের তরুণী। কিন্তু সেই সিদ্ধান্তই কেড়ে নিল তাঁর প্রাণ। অভিযোগ, পরিবারের সম্মান রক্ষার নামে নিজের বোনকেই ঘুমন্ত অবস্থায় নৃশংসভাবে হত্যা করেছে দাদা। ঘটনার পরেই গোটা এলাকাজুড়ে ছড়িয়েছে ব্যপক আতঙ্ক। 

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের সম্ভল জেলার গুনৌর থানা এলাকার সাইনজানা গ্রামে। শামী মহম্মদ নামের এক যুবক তার ২০ বছর বয়সী বোন মুসকানকে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা করেছে। জানা গিয়েছে, মুসকান তার মাসতুতো ভাইকে বিয়ে করার সিদ্ধান্তে অনড় ছিল।  বোনের সেই সিদ্ধান্তের বিরোধীতা করেছিল শামী। গত ১১  জুন এই নিয়ে দাদ-বোনের মধ্যে চরম বচসা বাধে। মুসকান তার সিদ্ধান্তে অনড় ছিল। যা মেনে নিতে পারেনি তার দাদা।  পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে।  পরের দিন বাড়িতে ঘুমন্ত অবস্থায় অভিযুক্ত দাদা বেআইনি পিস্তল দিয়ে বোনকে গুলি করে  খুন করে।  গুলির আঘাতে মুসকানের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং অভিযুক্ত পালিয়ে যায়। তরুণীর মা বাড়ি ফিরে  মেয়ের রক্তাক্ত দেহ দেখে আতঙ্কিত হয়ে পড়েন। তিনিই পুলিশকে খবর দেন।  

সভলের পুলিশ সুপার কৃষ্ণ কুমার বিষ্ণোই জানিয়েছেন, তদন্তের পর পুলিশ হত্যাকারী  দাদা শামী মহম্মদকে  গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত তার অপরাধ স্বীকার করে।  বোনকে খুনের পর হত্যার অস্ত্র সে কোথায় লুকিয়ে রেখেছিল সেটাও জানায়।  পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত অবৈধ পিস্তল ও কার্তুজ  উদ্ধার করেছে।  অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে জেলে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। 

 

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার