বিয়ের এক ঘন্টা আগে কনেকে খুন করল হবু বর, কি এমন হল?

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন জীবন শুরু করার আগেই সব শেষ । তবে যে ঘটনা ঘটেছে তা সত্যিই শিউরে ওঠার মতো। নিজের বাগদত্তাকে খুনের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শনিবার বিয়ের এক ঘন্টা আগে এই ঘটনাটি ঘটেছে। যাকে কেন্দ্র করে বিয়ের আনন্দের মধ্যেই নেমে এসেছে শোকের ছায়া।

গুজরাতের ভাবনগর শহরে প্রভুদাস লেকের টেকরি চকের কাছে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত সাজন বড়াইয়া এবং মৃত সোনি হিম্মত রাঠোড় গত এক থেকে দেড় বছর ধরে একত্রে বসবাস করছিলেন। তাদের বাগদান হয়েছিল এবং বেশিরভাগ আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। শনিবার রাতে তাদের বিয়ে হওয়ার কথা ছিল। তার আগেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। বিয়ের মাত্র এক ঘন্টা আগে শাড়ি এবং টাকা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। পুলিশ জানিয়েছে রাগের বশে সাজন সোনিকে লোহার পাইপ দিয়ে আঘাত করে এবং এমনকি দেয়ালে তার মাথাও ঠুকে দেয়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার আগে বাড়িটিও ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। ডেপুটি পুলিশ সুপার আর আর সিংহল বলেন, “পরিবারের বিরোধিতা সত্ত্বেও যুগল একসঙ্গে থাকছিলেন। তারা এক থেকে দেড় বছর ধরে একসঙ্গে বসবাস করছিলেন। গতকাল তাদের বিয়ে ছিল। শাড়ি এবং টাকা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। বিতর্ক চলাকালীন, সজন একটি লোহার পাইপ দিয়ে সোনিকে আঘাত করে। সে তার মাথাও দেয়ালে ঠুকে দেয়, যার ফলে ঘটনাস্থলেই হবু কনের মৃত্যু হয়। মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং বিস্তারিত তদন্ত চলছে।” সূত্র জানিয়েছে, শনিবার অভিযুক্তের এক প্রতিবেশীর সাথেও ঝগড়া হয়েছিল এবং তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। হত্যার ঘটনায় পৃথক একটি অভিযোগও দায়ের করা হয়েছে।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট