এক ইটের দাম ৫০০ টাকা! বিজেপি শাসিত  মধ্যপ্রদেশে পঞ্চায়েতে দুর্নীতির পর্দাফাঁস

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘না খায়ুঙ্গা, না খানে দুঙ্গা’ শ্লোগান নিয়ে রসিকতা চলছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। রাজ্যের শাহদল জেলার এক পঞ্চায়েতের একটি ক্রয় বিল সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে একটি ইটের দাম ধরা হয়েছে ৫০০ টাকা। আড়াই হাজার ইট সরবরাহ করে সরকারি কোষাগার থেকে সোয়া এক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এক সরবরাহকারী। কিভাবে পঞ্চায়েত প্রধান ওই বিল পাশ করলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। নেটা নাগরিকরা বলছেন মধ্যপ্রদেশের পঞ্চায়েতগুলির পদাধিকারীরা ‘খায়ুঙ্গা ও খানে দুঙ্গা’ নীতিকেই জীবনের পাথেয় করেছেন।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া বিলটি শাহদোল জেলার বুধার ব্লকের ভাটিয়া গ্রাম পঞ্চায়েতের। বেরিয়াপাড়া গ্রামের চেতন প্রসাদ কুশওয়াহা নামে একজন ওই বিল করেছেন। পাতেরা টোলার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাঁচিল নির্মাণের কাজের জন্য আড়াই হাজার ইট কেনা হয়েছিল। সেখানে ৪০ থেকে ৫০ টাকায় একটি ইট পাওয়া যায়, সেখানে আড়াই হাজার ইটের জন্য বিল করা হয়েছে এক লক্ষ ২৫ হাজার টাকা। বিলে ভাটিয়া গ্রামের প্রধান ও সচিবের স্বাক্ষরও রয়েছে। অর্থা‍ৎ চোখ বুজে ওই প্রশ্নবিদ্ধ বিলে স্বাক্ষর করেছেন দুজনেই।

এই প্রথম নয়। কয়েকদিন আগেই কুদরি গ্রাম পঞ্চায়েতের একটি বিল সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল। যেখানে মাত্র দুই পাতার নথি জেরক্স করার জন্য চার হাজার টাকা খরচ দেখানো হয়েছিল। গত জুলাই মাসে বড়ওয়াহি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এক ঘন্টার জল গঙ্গা সংবর্ধনা অনুষ্ঠানের জন্য বিপুল পরিমাণ টিঠিন খরচ দেখানো হয়েছিল। ১৪ কেজি ড্রাই ফ্রুটস, ৩০ কেজি নোনতা এবং ৯ কেজি ফলের বিল করা হয়েছিল। কংগ্রেসের অভিযোগ, বিজেপি জমানায় রাজ্যের পঞ্চায়েতগুলি লুটের আখড়া হয়ে দাঁড়িয়েছে। ভুয়ো বিলের আড়ালে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩