বিরোধীদের মহাজোটের নাম ‘ইন্ডিয়া’ কে প্রস্তাব করেছেন জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: আগামী লোকসভা ভোটে বিজেপিকে টক্কর দিতে দেশের ২৬ বিরোধী দলের সমন্বয়ে তৈরি হয়েছে নয়া জোট, ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া। আর মহাজোটের নয়া নামকরণ কে করেছেন জানেন? আর কেউ নন, মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সোমবার রাতে বেঙ্গালুরুর নৈশভোজের বৈঠকে মহাজোটের নাম ‘ইন্ডিয়া’ রাখার প্রস্তাব করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। আর তাতে সম্মতি জানান অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে রাহুল গান্ধিরা।

বেঙ্গালুরুতে বিরোধী জোটের প্রারম্ভিক বৈঠকেই প্রতিটি দলের কাছে নয়া মহাজোটের নাম প্রস্তাবের অনুরোধ জানিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। প্রস্তাবিত নামে যাতে ‘ইন্ডিয়া’ কথাটি যুক্ত থাকে সেই অনুরোধ জানিয়েছিলেন তিনি। বৈঠক শুরুর মুখেই মমতা  নামকরণের প্রস্তাব করতে গিয়ে বলেন, ‘মোদি সরকারের জমানায় যখন দেশের উপরে আক্রমণ নেমে এসেছে তখন দেশ বাঁচানোর লড়াইয়ে জোটের নাম ‘ইন্ডিয়া’ রাখা যুক্তিযুক্ত হবে। তাঁর ওই প্রস্তাবে সম্মতি জানান বৈঠকে অরবিন্দ কেজরিওয়াল, রাহুল গান্ধিরা। যদিও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-সহ বেশ কয়েকজন ওই নাম নিয়ে আপত্তি জানান। তবে তা ধোঁপে টেকেনি। বৈঠকে আরও বেশ কয়েকটি নাম নিয়ে আলোচনা হয়েছিল। তার মধ্যে ছিল, প্রোগ্রেসিভ পিপল অফ ইন্ডিয়া, প্রোগ্রেসিভ পিপলস ফ্রন্ট, পিপলস অ্যালায়েন্স ফর ইন্ডিয়া।

বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে কেন মহাজোটের নাম ‘ইন্ডিয়া’ রাখা হয়েছে তার ব্যাখ্যা দিতে গিয়ে রাহুল বলেন, ‘গত ৯ বছরে মোদি জমানায় দেশের উপরে আক্রমণ নেমে এসেছে। ভারতের ভাবনা আক্রান্ত। কোটি কোটি ভারতবাসীর কণ্ঠস্বর কেড়ে নেওয়া হয়েছে। তাই আমরা জোটের নাম ইন্ডিয়া রেখেছি। এবার লড়াই এনডিএ’র সঙ্গে ইন্ডিয়ার, মোদির সঙ্গে ভারতের। বিজেপির বিচারধারার সঙ্গে ভারতবাসীর বিচারধারার। আমরা ভারতের সংবিধানকে রক্ষার, আম জনতার কণ্ঠস্বরকে বাঁচানোর এবং ভারতের মতো মহান দেশের আদর্শ-ভাবনাকে বাঁচিয়ে রাখার লড়াইতে নেমেছি। ইন্ডিয়াকে বাঁচানোর লক্ষ্যেই ইন্ডিয়া গঠন করা হয়েছে।’

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা