Mass Conversion: গণধর্মান্তর রোধে নয়া কড়া বিল হিমাচল প্রদেশে

বিধানসভা ভোটের কয়েকমাস আগে ‘গণধর্মান্তর’ নিষিদ্ধ করা হল হিমাচল প্রদেশে। শনিবার রাজ্য বিধানসভায় ধর্মীয় স্বাধীনতা সংশোধনী বিল পাশ হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, সিমলা : বিধানসভা ভোটের কয়েকমাস আগে ‘গণধর্মান্তর’ নিষিদ্ধ করা হল হিমাচল প্রদেশে (Himachal Pradesh)৷ শনিবার রাজ্য বিধানসভায় হিমাচল প্রদেশ ধর্মীয় স্বাধীনতা সংশোধনী বিল পাশ করায় সরকার৷ নয়া বিলে শাস্তির বিধান আরও কঠোর করা হয়েছে৷ এর আগের বিলটিতে সর্বোচ্চ শাস্তির মেয়াদ ছিল সাত বছর৷ নতুন বিলে সেটা বাড়িয়ে ১০ বছর করা হয়েছে৷ পাশাপাশি নতুন বিলে ‘গণধর্মান্তর’ (Mass conversion ) শব্দবন্ধটিও যুক্ত করা হয়েছে৷ অর্থাৎ একই সময়ে দুই বা তার বেশি ব্যক্তির ধর্মান্তরের চেষ্টা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে৷ এদিন বিলটি ধ্বনিভোটে পাশ করিয়ে নেয় বিজেপির জয়রাম ঠাকুরের সরকার৷

ধর্মান্তর রোধে ২০০৬ সাল থেকে হিমাচলে একটি আইন আছে৷ কিন্তু ওই আইনে শাস্তির বিধান অপেক্ষাকৃত লঘু বলে দাবি বিজেপির৷ তাই গত বিধানসভা ভোটে জেতার পর ২০১৯ সালে হিমাচল প্রদেশ ধর্মীয় স্বাধীনতা আইন চালু করে জয়রাম ঠাকুরের সরকার৷ ওই আইনের বিজ্ঞপ্তি জারি হয় ২০২০ সালের ডিসেম্বরে৷ সেই আইনে সংশোধনী এনে শনিবার নতুন বিল পাশ করে সরকার৷ মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর বলেন, ‘পুরনো আইনে ‘গণধর্মান্তর’ আটকানোর ব্যবস্থা ছিল না৷ তাই কয়েকটি ধারায় সংশোধনী আনা হয়েছে৷’ জানা গিয়েছে, ২০১৯ সালের আইনের ২, ৪, ৭, ১৩ নম্বর ধারায় সংশোধনী আনে সরকার৷ পাশ হওয়া বিলে বলা হয়েছে, এই সংক্রান্ত অভিযোগগুলির তদন্ত করবেন পুলিশের সাব ইন্সপেক্টর৷ বিচার হবে সেশন আদালতে৷

বছর শেষেই রাজ্যে বিধানসভা ভোট৷ তার আগে বিজেপি শাসিত রাজ্যগুলির দেখাদেখি ধর্মান্তর রোধে আরও কড়া হল হিমাচল প্রদেশের সরকার৷ বিজেপি ঘোষিত ভাবে ধর্মান্তরের বিরোধী৷ যদিও সমালোচকদের দাবি, ঘর ওয়াপসির নামে অন্য ধর্মের মানুষদের হিন্দু ধর্ম গ্রহণে ‘বাধ্য’ করে বিজেপি সমর্থিত নানা হিন্দুত্ববাদী সংগঠন৷

 

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF

গ্রেফতার হতে পারেন ‘খান স্যার’, জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের, কী অপরাধ তাঁর?

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের রেট

পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে বিছানা-বালিশ, উদ্ধার ড্রয়ার ভর্তি কন্ডোম!

গ্রেফতার বাঁকুড়ার দাপুটে তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তী, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

‘শুধু পিসি-ভাইপোই থাকবে’! তৃণমূলের ভাঙন নিয়ে খোঁচা দিলীপ ঘোষের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি