বিয়ের ১২ বছর বাদে নিজে দাঁড়িয়ে থেকে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টানা ১২ বছর ধরে একই ছাদের নিচে সংসার করছেন স্বামী এবং স্ত্রী। তাদের রয়েছে মোট তিনটি সন্তান। এই আবহে নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীর সঙ্গে   প্রেমিকের বিবাহ দিলেন স্বামী। শুনতে অবাক লাগলেও বাস্তবে আমাদের দেশেই ঘটেছে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা।

সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে বিহারে। সেখানকার এক বাসিন্দা জানতে পারে তাঁর স্ত্রী অন্য এক পুরুষের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়েছেন। আর তা সামনে আসতেই স্ত্রীর সাথে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি । এরপরে প্রাক্তন স্বামী দাঁড়িয়ে থেকে  প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন স্ত্রীর।  ইতিমধ্যেই এই বিবাহের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় । সেখানে দেখা গিয়েছে, প্রাক্তন  স্বামী দাঁড়িয়ে থেকে নিজের  স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দিচ্ছেন। আর এই বিবাহের  সময় উপস্থিত ছিলেন স্ত্রী এবং প্রেমিকের সন্তানেরাও।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখে সরব হয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন,’ বেচারা স্বামী ভেবেছিলেন ডিভোর্স পাওয়ার চেয়ে এটা সহজ।‘ আবার কেউ লেখেন,’ খোরপোষ থেকে মুক্তি পাওয়ার জন্য এটাই একটা ভালো কৌশল।‘ অন্য একজন লিখেছেন,’ কোথায় যাচ্ছে সমাজ? বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য কী দৃষ্টান্ত স্থাপন হচ্ছে?’ একথায় এই বিবাহের ঘটনা সামনে আসতেই ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে ।

‘১৫ বছরে উন্নয়নের কাজ হয়নি’, মমতাকে নিশানা ‘দিদি নং ১’ রচনার

তর্জন-গর্জনই সার, বাংলো খালির জন্য ৩০ দিন সময় চাইলেন রাবড়ি দেবী

মহা বিপদে শওকত, ভাঙড় বিস্ফোরণ মামলায় NIA-র চার্জশিটে নাম দাপুটে নেতার

পাহাড়ে বন্ধ চা বাগান খোলার বিষয়ে প্রাধান্য দেওয়া হবে ঘোষণা মুখ্যমন্ত্রীর

দিল্লির জন্য অশনিসঙ্কেত, বাংলাদেশের মাটিতে চিনকে বিশাল সুবিধা দিল তারেক সরকার

মহিলার থেকে ৮০ লক্ষ টাকা দাবি, সুরুচির ‘ঘরে’ দেখা করার প্রস্তাব, স্বরূপের বিরুদ্ধে FIR

কলকাতা-সহ দক্ষিণের ৭ জেলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, জারি লাল সতর্কতা

জলে ডুবে শিশুমৃত্যু, শোকাহত পরিবারের পাশে মন্ত্রী রাজেশ মাহাতো

১ জুলাই থেকে ১২৫ দিনের কাজ শুরু পাহাড়ে, ঘোষণা শুভেন্দুর

মঙ্গলবার দুপুরে পড়িমড়ি করে হাইকোর্টে হাজির মমতা, হঠাৎ কী ঘটল?

দমদমের পর এবার বেহালা! কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর সংস্কারের প্রস্তুতি তুঙ্গে

প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন, শিহরে ওঠার মতো ঘটনা মৌড়িগ্রাম স্টেশনে

তৃণমূলের প্রাক্তন বিধায়কের বাড়িতে লুটপাটের অভিযোগ, ৪ নেতাকে শোকজ বিজেপির

ময়নাতদন্তের পর বদলে গেল মৃতদেহ, ব্যাপক চাঞ্চল্য অসম মেডিকেল কলেজে